Author: ক্যাম্পাস প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হলো পিউর কেমিক্যালস লিমিটেড নিবেদিত “নীরবতায় কলরব ৭.০” এর সমাপনী অনুষ্ঠান। ইমটেক্স সলিউশনস বিডি লিমিটেড -এর কারিগরি সহায়তায়, পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব অব বুটেক্স (আর্টেক্স)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আয়োজিত এই সমাপনী দিনে পুরস্কার বিতরণীর পাশাপাশি, আর্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন এবং কলরব প্রাঙ্গণে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ কে কেন্দ্র করে এ বছরের আয়োজনে ওয়াল গ্রাফিতি তৈরি করা হয়, যা পুরো প্রাঙ্গণকে ভিন্নমাত্রার রূপ দেয়। এছাড়া দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ফ্ল্যাশ মবের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এবারের আয়োজনের মূল আকর্ষণ জাতীয়…

আরও পড়ুন

ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজিত বাইনারী ফুটবল লীগ ২০২৬-এর জমজমাট আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে এফসি ট্রোজানস। সেমিফাইনালে বাগ ক্রলার-এর বিপক্ষে রোমাঞ্চকর লড়াই শেষে নির্ধারিত সময়ের সমতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে অসাধারণ মানসিক দৃঢ়তা ও নিখুঁত শটের মাধ্যমে জয় নিশ্চিত করে ট্রোজানসরা। টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স, দলগত সমন্বয় এবং লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে এসেছে দলটি। গ্রুপ পর্ব থেকে নকআউট—প্রতিটি ম্যাচেই নিজেদের সামর্থ্য প্রমাণ করে ধাপে ধাপে এগিয়ে এসে এখন তারা ফাইনালের দোরগোড়ায়। ফাইনালে এফসি ট্রোজানস মুখোমুখি হবে শক্ত প্রতিপক্ষ পাইথন ওয়ারিয়র্স, যারা এবারের আসরে নিজেদের অন্যতম…

আরও পড়ুন

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (এনটিইসি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (টিটিএইচ) সিজন-১০ এর ক্যাম্পাস ডে প্রতিযোগিতা ও সেমিনার। গত ২৭ মে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় ৭০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। এতে পুরো ক্যাম্পাসে উদ্ভাবনী চিন্তা, শেখা ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল হক (অতিরিক্ত দায়িত্ব)। তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়নের জন্য কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান। এনটিইসি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা মো. আলেপ উদ্দিন শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা তুলে ধরতে এবং ভবিষ্যতের প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন। এছাড়া…

আরও পড়ুন

নিটারে ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং পাবলিক স্পিকিং অফিসিয়াল (পিএসও)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও পাবলিক স্পিকিং সক্ষমতা বাড়াতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ক্লাবের সভাপতি বলেন, এই সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং নিয়ে থাকা জড়তা দূর হবে এবং তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের উপস্থাপন করতে পারবে। সমঝোতা স্মারকের আওতায় দুই সংগঠন যৌথভাবে শিক্ষার্থীদের জন্য কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ কর্মসূচি ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। আয়োজকরা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো, নেতৃত্বগুণ বিকাশ এবং কার্যকর যোগাযোগ দক্ষতা তৈরিতে সহায়ক হবে। উভয় সংগঠন…

আরও পড়ুন

নিটার ইসলামিক সোসাইটি (এনআইএস)-এর ২০২৬-২৭ সেশনের জন্য ১১ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। সংগঠনের নেতারা জানান, নতুন কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ক্যাম্পাসে বিভিন্ন দাওয়াহমূলক কার্যক্রম, ইসলামী মূল্যবোধের চর্চা এবং শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে সদস্যরা সক্রিয়ভাবে কাজ করবেন। নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নিটার ক্যাম্পাসে ইতিবাচক ও মূল্যবোধভিত্তিক কার্যক্রম আরও বিস্তৃত হবে। তারা আরও বলেন, নতুন কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সংগঠনের কার্যক্রমে নতুন গতি আনবে এবং শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক পরিবর্তন তৈরিতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন