টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘অক্ষর’-এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনটি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ মো. রেদওয়ান তারেক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অনুরুদ্ধ বড়ুয়া, সাহিত্য, বুনন ও দেয়ালিকা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রওশন জামিল চৌধুরী সৃজনশীল বিষয়ক সহ-সভাপতি হিসেবে রয়েছেন তপু দাস এবং প্রশাসন বিষয়ক সহ-সভাপতি আব্দুর রহমান সাদিদ। সহ-সাধারণ সম্পাদক মো. মুরাদ হাসান। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শরভ কান্তি দাস ও নিয়াজ উদ্দিন আবির। সাহিত্য, বুনন ও ওয়াল দেয়ালিকা উপ-সম্পাদক পার্থ প্রতীম দেব।
আর্থিক সম্পাদক মো. ওহাদ আজগর মাহিন, সহকারী আর্থিক সম্পাদক নূরে হাসনাত, ইভেন্ট কো-অর্ডিনেশন সম্পাদক সুদীপ্ত চক্রবর্তী, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার নূর মাহি, অফিস সম্পাদক শেখ আশফাকুজ্জামান নূর তাহাফ এবং সহকারী অফিস সম্পাদক জাওয়াদ উল হক নতুন কমিটিতে দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নেতৃত্বের হাত ধরে অক্ষর সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার আরও প্রাণবন্ত ঠিকানায় পরিণত হবে। প্রতিটি আয়োজন শিল্প-সাহিত্যের সৌন্দর্য ছড়িয়ে দিয়ে মানবিকতা, সৌহার্দ্য ও সৃষ্টিশীলতার চেতনাকে আরও বিকশিত করবে -এমন প্রত্যাশাই সংগঠনের সদস্যদের।
একই সঙ্গে আশা প্রকাশ করা হয়েছে, নতুন ভাবনা, সৃজনশীল উদ্যোগ এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অক্ষর তার দীর্ঘদিনের ঐতিহ্য ও স্বকীয়তাকে ধারণ করে সাংস্কৃতিক অঙ্গনে আরও উজ্জ্বল অবস্থান তৈরি করবে। নবগঠিত কমিটির সকল সদস্যের সফলতা ও সংগঠনের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।
এ প্রসঙ্গে অক্ষরের সাবেক সভাপতি অমিত চৌধুরী বলেন, ” সংস্কৃতির ধারায় বহমান আমাদের ঐতিহ্যে আমরা আপোষহীন, নতুন কমিটি তাদের সৃজনশীলতা, দক্ষতার সর্বোচ্চ টা দিয়ে ভালো কিছু করবে বলে আশা রাখছি। “‘একুশের স্বাক্ষর, প্রাণের অক্ষর’—এই প্রত্যয়কে সামনে রেখে নতুন কমিটির পথচলা সংগঠনটির সাংস্কৃতিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


