Author: মিরর নিউজ

দীর্ঘদিনের সংকটে থাকা দেশের স্পিনিং শিল্পকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে দেশীয় সুতা ব্যবহার করে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে নগদ প্রণোদনা বর্তমান ১ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সূত্র জানায়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে প্রণোদনা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন। তবে এ সুবিধা কেবল সেই পোশাক রপ্তানিকারকদের জন্য প্রযোজ্য হবে, যারা উৎপাদনে দেশীয় সুতা ব্যবহার করবেন। দেশীয় সুতার ব্যবহার বাড়ানোর লক্ষ্য শিল্পসংশ্লিষ্টরা বলছেন, প্রণোদনা ৫ শতাংশে উন্নীত হলে ভারত…

আরও পড়ুন

চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাত আবার ইতিবাচক ধারায় ঘুরে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসি। তেলের দাম কমে আসা, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা দূর হওয়া এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী থাকার কারণে এই সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত ‘এইচএসবিসি ইকোনমিক আউটলুক ২০২৬: দ্য বাংলাদেশ পারস্পেকটিভ’ শীর্ষক এক বিশেষ সেমিনারে ব্যাংকের এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রেডেরিক নিউম্যান এই মূল্যায়ন তুলে ধরেন। তিনি জানান, দেশে চলমান অর্থনৈতিক সংস্কারের ফলে অভ্যন্তরীণ বিনিয়োগ ও ভোগ ব্যয় বৃদ্ধি পাবে। এর হাত ধরে চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।উক্ত অনুষ্ঠানে…

আরও পড়ুন

দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন ক্রমাগত কমে যাওয়ায় আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ এক ভয়াবহ গ্যাস সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। নতুন সরবরাহ বাড়াতে দৃশ্যমান বড় কোনো সরকারি উদ্যোগ না থাকায়, ২০২৮ সালের মধ্যে দেশের শত শত কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা সতর্ক করেছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের অর্থনীতিতে এর ধ্বংসাত্মক প্রভাব পড়বে। গ্যাসের এই তীব্র সংকটের কারণে অনেক কারখানার উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে, যার ফলে কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক ও কর্মচারী। শিল্পাঞ্চলের পাশাপাশি বর্তমানে আবাসিক গ্রাহকরাও গ্যাসের কম চাপের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ জানান, গ্যাসের চাপ দিন…

আরও পড়ুন

বাংলাদেশের দ্রুত বর্ধনশীল টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের আধুনিকায়ন এবং বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে ঢাকায় এসেছে ১১ সদস্যের একটি ইতালীয় ব্যবসায়ী প্রতিনিধিদল। ইতালির ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সফরে অংশ নিচ্ছেন। ঢাকাস্থ ইতালি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন ইতালির আঞ্চলিক বাণিজ্য কমিশনার আন্তোনিওত্তা বাক্কানারি, ইতালীয় বাণিজ্য সংস্থা (আইটিএ) এবং অ্যাসোসিয়েশন অব ইতালিয়ান টেক্সটাইল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স (এসিআইএমআইটি)-এর উচ্চপদস্থ কর্মকর্তারা। এই সফর উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে সেমিনার, বিটুবি (ব্যবসা-টু-ব্যবসা) বৈঠক এবং বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শনের আয়োজন করা হয়েছে। এই কার্যক্রমে সহযোগিতা করছে বিজিএমইএ, বিটিএমএ, বিকেএমইএ এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। বাংলাদেশে…

আরও পড়ুন

জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (জেটিইসি) শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘জেটিইসি টেক্সটাইল লাইব্রেরি’। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী উপস্থিত থেকে এই লাইব্রেরির শুভ উদ্বোধন করেন। শিক্ষার্থীদের ব্যবহারিক ও বাস্তবমুখী শিক্ষাদানের লক্ষ্যে ‘অনলাইন টেক্সটাইল স্কুল’-এর উদ্যোগে এবং ‘আসুটেক্স’ (Asutex)-এর স্পন্সরশিপে এই ফ্যাব্রিক লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন এই লাইব্রেরিতে বিভিন্ন ধরনের কাপড়ের (ফ্যাব্রিক) বৈচিত্র্যময় সংগ্রহ রাখা হয়েছে। ভবিষ্যতে এটিকে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের প্রায় সব ধরনের প্রয়োজনীয় উপকরণে সমৃদ্ধ করা হবে, যেন শিক্ষার্থীরা সহজেই পোশাক শিল্পের খুঁটিনাটি বিষয়গুলো দেখে ও স্পর্শ করে শিখতে পারে। উল্লেখ্য, টেক্সটাইল শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে জামালপুর ছাড়াও রংপুর, ঝিনাইদহ ও চট্টগ্রাম টেক্সটাইল…

আরও পড়ুন

পূর্বানী গ্রুপের রপ্তানিমুখী তৈরি পোশাক প্রতিষ্ঠান করিম টেক্সটাইলস লিমিটেড মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ‘লিড গোল্ড’ (LEED Gold) সনদ লাভ করেছে। পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের পথে এটি কোম্পানিটির জন্য একটি বড় মাইলফলক। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি উৎপাদনের সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার পাশাপাশি পরিবেশের সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি এই গ্রুপের আরেকটি অঙ্গপ্রতিষ্ঠান ‘পূর্বানী ফ্যাশন লিমিটেড’ পরিবেশবান্ধব কারখানার সর্বোচ্চ স্বীকৃতি ‘লিড প্ল্যাটিনাম’ সনদ অর্জন করে। এর পরপরই করিম টেক্সটাইলসের এই নতুন সাফল্য এলো। একের পর এক এই গৌরবময় অর্জন গ্রিন ম্যানুফ্যাকচারিং বা সবুজ উৎপাদন, সম্পদের সাশ্রয়ী ব্যবহার এবং আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ড বজায় রাখতে পূর্বানী গ্রুপের ধারাবাহিক বিনিয়োগেরই প্রতিফলন।

আরও পড়ুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক। মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। পরে তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঠিক কতজন শ্রমিক অসুস্থ হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি কারখানা কর্তৃপক্ষ।শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, একটি ফ্লোরে কাজ চলাকালে হঠাৎ করেই একে একে অনেকের বমি, মাথা ঘোরা ও দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়। কিছু শ্রমিক মেঝেতে লুটিয়ে পড়লে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।কারখানার শ্রমিক জেসমিন আক্তার বলেন, কিছুদিন আগে একই ফ্লোরে ছুটি না পেয়ে অসুস্থ অবস্থায় কাজ করতে গিয়ে লিজা বেগম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। এবারও একই…

আরও পড়ুন

দেশের শিল্প খাতে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের ঘটনা আশঙ্কাজনকহারে বাড়ছে। চলতি ২০২৬ বছরের প্রথম ছয় মাসেই অন্তত ২০ হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন। মালিকপক্ষ ক্রয়াদেশের ঘাটতি ও আর্থিক সংকটকে দায়ী করলেও শ্রমিক নেতাদের দাবি, ট্রেড ইউনিয়ন গঠনের চেষ্টার কারণে অন্যায়ভাবে ছাঁটাই করা হচ্ছে কর্মীদের। শিল্প পুলিশ এবং পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিপুল সংখ্যক শ্রমিক ছাঁটাইয়ের শিকার হয়েছেন। এর বড় অংশই সাভার, আশুলিয়া ও গাজীপুর এলাকার তৈরি পোশাক কারখানার কর্মী। বিজিএমইএর তথ্যমতে, তাদের সদস্যভুক্ত ৮০টি কারখানায় ১৯ হাজারের বেশি শ্রমিক চাকরি হারিয়েছেন এবং এর মধ্যে…

আরও পড়ুন

বৈশ্বিক তৈরি পোশাক রফতানি বাজারে দীর্ঘদিনের দ্বিতীয় অবস্থান হারানোর বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে রফতানি কমে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশ ভিয়েতনামের শক্তিশালী অবস্থান এই উদ্বেগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আগের পরিসংখ্যান অনুযায়ী বৈশ্বিক পোশাক রফতানিতে বাংলাদেশ দ্বিতীয় স্থানে থাকলেও সাম্প্রতিক চিত্র দ্রুত বদলাতে শুরু করেছে। সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রফতানি ১.৬৪ শতাংশ কমে ৩৮.৭০ বিলিয়ন (৩ হাজার ৮৭০ কোটি) ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ভিয়েতনাম টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অ্যাসোসিয়েশনের তথ্য মতে, দেশটির রফতানি ইতোমধ্যে ৪৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং চলতি বছরে তা ৪৭ থেকে ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।…

আরও পড়ুন

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের বন্ধ ও অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালু করার প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর অগ্রগতি বিষয়ক এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। উপ-প্রেস সচিব জানান, সভায় জানানো হয়েছে যে এসব বন্ধ কারখানায় বিনিয়োগের জন্য ইতিমধ্যেই অনেক বেসরকারি কোম্পানি আগ্রহ দেখিয়েছে। প্রতিষ্ঠানগুলো সেখানে কী ধরনের শিল্প গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, এখন সেগুলোর সম্ভাব্যতা ও কার্যকারিতা যাচাই করা হচ্ছে।বৈঠকে প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেন।…

আরও পড়ুন