- পূর্বাচল প্লট দুর্নীতি: কারাগারে আম্বার গ্রুপের চেয়ারম্যান
- মজুরি বোর্ড গঠন করায় সন্তোষ প্রকাশ ৪ শ্রমিক জোটের, আটক শ্রমিকদের মুক্তি দাবি
- পোশাক কারখানার উৎপাদন সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবি: বন্ধ ৩১৮ পোশাক কারখানা, কাজে নেই ৭ লাখ শ্রমিক
- বিইউএফটি-তে অনুষ্ঠিত হলো সপ্তম টেক্সটাইল রিসার্চ কনফারেন্স ২০২৬
- পোশাক শ্রমিকদের ন্যূনতম পোশাক শ্রমিক গঠন রোববারে
- অধ্যাপক ড. মো. মশিউর রহমান খানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাক শ্রমিকের মৃত্যু
Author: মিরর নিউজ
চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতের জন্য বড় ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বন্ডেড ওয়্যারহাউজ ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তার হার ১ দশমিক ৫০ শতাংশ থেকে এক লাফে বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে জানানো হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিদ্যমান নগদ সহায়তার হার বৃদ্ধি করা হয়েছে। তবে এই প্রণোদনা বা বিশেষ সুবিধা পাওয়ার জন্য রপ্তানিকারকদের একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। বিজিএমইএ, বিকেএমইএ বা অন্যান্য সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত রপ্তানিকারকদের…
নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে আগামীকাল (১৩ জুলাই) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ১৮তম ব্যাচের নবীনবরণ-২০২৬। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও ক্লিফটন গ্রুপের জোনাল অ্যাডমিন প্রধান মেজর (অব.) এম. এ. সিদ্দিক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরবিএফ সোর্সিং-এর ব্যবস্থাপনা পরিচালক, রেটেক্স ব্লুর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রনি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন ক্লোভার কালেকশনস লিমিটেডের মার্চেন্ডাইজিং ম্যানেজার শৈলেন চন্দ্র সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর অধ্যক্ষ প্রকৌশলী মো.…
বিশ্বের সবচেয়ে বড় পোশাকের বাজার যুক্তরাষ্ট্রে চলতি ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) সামগ্রিক আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে। উচ্চ সুদের হার, ভোক্তা ব্যয় হ্রাস ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মার্কিন ক্রেতারা তৈরি পোশাক কেনা কমিয়ে দিয়েছেন। ফলে দেশটির মোট পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ২৫ শতাংশ কমে ২৮ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে।যুক্তরাষ্ট্রের এই সংকুচিত বাজারে বাংলাদেশের সামগ্রিক রপ্তানি কমলেও, মে মাসের একক পরিসংখ্যানে তৈরি পোশাক খাতে ঘুরে দাঁড়ানোর ইতিবাচক আভাস মিলেছে। ৫ মাসের সামগ্রিক চিত্র: যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (ওটিইএক্সএ) তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি) জানায়, ২০২৬ সালের…
গাজীপুরের কালিয়াকৈরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ‘করণী ফ্যাশনস লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী গত শনিবার (১১ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।এর আগে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) কারখানার মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও কমপ্লায়েন্স) আশিক ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের এই আদেশ জারি করা হয়। শনিবার সকালে শ্রমিকরা কর্মস্থলে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান। কারখানাটিতে মোট প্রায় আট হাজার শ্রমিক কর্মরত রয়েছেন, যার মধ্যে তৈরি পোশাক (গার্মেন্টস) শাখায় কাজ করেন আনুমানিক তিন হাজার কর্মী। কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, গত বুধবার (৮ জুলাই) বিকেল…
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে বন্ড লাইসেন্স ছাড়াই শুধু ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে আমলাতান্ত্রিক জটিলতা ও কঠোর নিয়মের কারণে সরকারের এই বিশেষ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না রপ্তানিকারকেরা। ফলে কাঙ্ক্ষিত হারে বাড়ছে না দেশের রপ্তানি আয়। ব্যবসায়ীদের অনীহা সত্ত্বেও চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই সুবিধার পরিধি আরও বাড়িয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিনসহ বেশ কয়েকটি খাতকে এর আওতাভুক্ত করা হয়েছে। ব্যবসায়ীরা জানান, গত সেপ্টেম্বরে এনবিআর প্রজ্ঞাপন জারি করে এই সুবিধা দিলেও অতিরিক্ত কাগজপত্রের প্রক্রিয়া ও হয়রানির আশঙ্কায় তারা…
যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের আওতায় নতুন করে বাড়তি শুল্ক আরোপের উদ্যোগে বড় ধরনের ঝুঁকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশের রপ্তানি খাত। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের সাম্প্রতিক ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক, জুলাই ২০২৬’ প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়েছে। সংস্থাটি বলছে, মার্কিন এই পদক্ষেপের ফলে শুধু বাণিজ্য খরচই বাড়বে না, বরং পুরো এশীয় অঞ্চলের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা তৈরি হতে পারে। এডিবির তথ্য অনুযায়ী, প্রস্তাবিত এই নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর রপ্তানি খরচ বা কার্যকর শুল্কহার প্রায় ১.২ শতাংশ বেড়ে যেতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও অন্যান্য রপ্তানি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে, জোরপূর্বক শ্রমে…
গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানায় দুই দিনে ১৪৭ জন শ্রমিকের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলার টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড’ নামের ওই কারখানায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান। তিনি জানান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞাকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে তদন্ত শেষ করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারখানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে কালার অ্যান্ড কোং কারখানার শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ অসুস্থ হতে শুরু…
বৈশ্বিক বাজারে চাহিদার মন্দা এবং দেশের অভ্যন্তরে জ্বালানি সংকটসহ নানা কারণে কঠিন সময় পার করছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। ক্রয়াদেশ কমে যাওয়া ও উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার করতে না পারায় গড়ে প্রতি মাসেই বন্ধ হচ্ছে ৩ থেকে ৪টি কারখানা। ফলে গত ছয় মাসে এই খাতে ১৯ হাজারের বেশি শ্রমিক চাকরি হারিয়েছেন বলে জানিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। ৩ বছরে কারখানা বন্ধের চিত্র বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত তিন বছর দুই মাসে তৈরি পোশাক খাতে ২৫৬টি কারখানা বন্ধ হয়ে গেছে। একই সময়ে ৩২৩টি নতুন কারখানা চালু হলেও তা সামগ্রিক রপ্তানি আয়ে ইতিবাচক ধারা ফেরাতে পারছে না। বর্তমানে সংগঠনটির সচল কারখানার…
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পর বাণিজ্য সুবিধা ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। এই চুক্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে এবং একটি কার্যকর রোডম্যাপ বা কর্মপরিকল্পনা তৈরি করতে ইইউর একটি কারিগরি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফর করবে। গত ৯ জুলাই অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য বৈঠকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ নেদারল্যান্ডস ও স্পেনের রাষ্ট্রদূতরা এই আগ্রহের কথা জানান। বৈঠকে ভবিষ্যৎ বাণিজ্য চুক্তির রূপরেখা ও অংশীদারিত্বের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিনিয়োগ পরিবেশ ও সংস্কারে সরকারের জোর বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, ইউরোপীয়…
ফ্রান্সে জমকালো আয়োজনে শেষ হলো ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় আসর ‘প্যারিস ফ্যাশন উইক ২০২৬’। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা চার দিন ধরে চলা এই আসরে নিজেদের নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছিল বিশ্বের শীর্ষ ৩০টি ফ্যাশন হাউস। তবে এবারের ফ্যাশন উইকের মূল আকর্ষণ শুধু গ্ল্যামার আর নতুন পোশাকের সমাহারই ছিল না, বরং ডিজাইনাররা তাদের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বর্তমান বিশ্বের চলমান অস্থিরতা ও সংকটের গল্প। প্যারিসের মঞ্চে ২০২৬-২৭ সালের ফল-উইন্টার কালেকশন নিয়ে হাজির হয়েছিল ক্রিশ্চিয়ান ডিওর, আরমানি প্রিভে, ব্যালেন্সিয়াগা ও চ্যানেলের মতো নামিদামি সব ব্র্যান্ড। আর এসব পোশাকে সেজে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছেন জেন্ডায়া, পেড্রো প্যাসকাল এবং সাবরিনা কার্পেন্টারের মতো খ্যাতনামা…

