পূর্বানী গ্রুপের রপ্তানিমুখী তৈরি পোশাক প্রতিষ্ঠান করিম টেক্সটাইলস লিমিটেড মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ‘লিড গোল্ড’ (LEED Gold) সনদ লাভ করেছে।
পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের পথে এটি কোম্পানিটির জন্য একটি বড় মাইলফলক। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি উৎপাদনের সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার পাশাপাশি পরিবেশের সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্প্রতি এই গ্রুপের আরেকটি অঙ্গপ্রতিষ্ঠান ‘পূর্বানী ফ্যাশন লিমিটেড’ পরিবেশবান্ধব কারখানার সর্বোচ্চ স্বীকৃতি ‘লিড প্ল্যাটিনাম’ সনদ অর্জন করে। এর পরপরই করিম টেক্সটাইলসের এই নতুন সাফল্য এলো।
একের পর এক এই গৌরবময় অর্জন গ্রিন ম্যানুফ্যাকচারিং বা সবুজ উৎপাদন, সম্পদের সাশ্রয়ী ব্যবহার এবং আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ড বজায় রাখতে পূর্বানী গ্রুপের ধারাবাহিক বিনিয়োগেরই প্রতিফলন।

