জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (জেটিইসি) শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘জেটিইসি টেক্সটাইল লাইব্রেরি’। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী উপস্থিত থেকে এই লাইব্রেরির শুভ উদ্বোধন করেন।

শিক্ষার্থীদের ব্যবহারিক ও বাস্তবমুখী শিক্ষাদানের লক্ষ্যে ‘অনলাইন টেক্সটাইল স্কুল’-এর উদ্যোগে এবং ‘আসুটেক্স’ (Asutex)-এর স্পন্সরশিপে এই ফ্যাব্রিক লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন এই লাইব্রেরিতে বিভিন্ন ধরনের কাপড়ের (ফ্যাব্রিক) বৈচিত্র্যময় সংগ্রহ রাখা হয়েছে। ভবিষ্যতে এটিকে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের প্রায় সব ধরনের প্রয়োজনীয় উপকরণে সমৃদ্ধ করা হবে, যেন শিক্ষার্থীরা সহজেই পোশাক শিল্পের খুঁটিনাটি বিষয়গুলো দেখে ও স্পর্শ করে শিখতে পারে।

উল্লেখ্য, টেক্সটাইল শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে জামালপুর ছাড়াও রংপুর, ঝিনাইদহ ও চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজেও একই ধরনের ফ্যাব্রিক লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এর আগে দুই বছর আগে নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সফলভাবে এই লাইব্রেরি চালু করা হয়।

বর্তমানে বরিশাল, পাবনা ও গোপালগঞ্জ টেক্সটাইল কলেজে লাইব্রেরি স্থাপনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পর্যায়ক্রমে এই উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com