Author: মিরর নিউজ

বিদায়ী অর্থবছরে বাংলাদেশের পাট খাত থেকে রপ্তানি আয়ের ক্ষেত্রে মিশ্র চিত্র দেখা গেছে। পাটের সুতা ও বস্তার মোট রপ্তানি আয় বাড়লেও ধাক্কা খেয়েছে বহুমুখী পাটপণ্যের বাজার। তবে সুতার রপ্তানি আয় বাড়ার পেছনে পণ্যের বিক্রির পরিমাণ নয়, বরং কাঁচা পাটের চড়া দামকে মূল কারণ হিসেবে দেখছেন খাত-সংশ্লিষ্টরা। সুতা ও বস্তা রপ্তানির চিত্র সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে পাটের বস্তা রপ্তানি থেকে আয় হয়েছে ১৩ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ৫ শতাংশ বেশি। অন্যদিকে, পাটের সুতা রপ্তানি ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ডলারে।তবে মূল্যের দিক থেকে আয় বাড়লেও পরিমাণের দিক থেকে সুতার রপ্তানি কমেছে ২ শতাংশ। বিদায়ী বছরে ৪…

আরও পড়ুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের মন্দা দেখা দিয়েছে। শুধু রপ্তানি আয় নয়, একই সঙ্গে রপ্তানির পরিমাণ এবং পণ্যের গড় দাম—তিনটি সূচকেই পিছিয়ে পড়ছে বাংলাদেশ। খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটি কেবল সাময়িক কোনো মন্দা নয়, বরং দেশের পোশাক খাতের প্রতিযোগী সক্ষমতা ও পণ্যের মান নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। পাঁচ মাসে রপ্তানি আয় কমল ১৬৯ কোটি ইউরোইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ১৮ দশমিক ৮৯ শতাংশ কমেছে। শীর্ষ ১০টি পোশাক সরবরাহকারী দেশের মধ্যে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি আমদানি কমিয়েছে ইইউ। ২০২৫ সালের জানুয়ারি-মে…

আরও পড়ুন

চট্টগ্রামের আনোয়ারায় দেশের প্রথম ‘ফ্রি ট্রেড জোন’ (এফটিজেড) বা মুক্তবাণিজ্য এলাকা চালুর লক্ষ্যে বিস্তারিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নীতিমালার ফলে এখন থেকে ব্যবসায়ীরা ঋণপত্র বা এলসি (LC) ছাড়াই কাঁচামাল ও পণ্য আমদানি করতে পারবেন। একই সঙ্গে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পুনঃমোড়কীকরণ এবং পুনঃরপ্তানির সুযোগও মিলবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক বাণিজ্য সহজ হবে, বিদেশি বিনিয়োগ বাড়বে এবং দেশের সামগ্রিক সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) আরও গতিশীল হবে। এলসি ছাড়া আমদানির নিয়ম নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যবসায়ীরা ‘চালানভিত্তিক’ (কনসাইনমেন্ট) পদ্ধতিতে কাঁচামাল আমদানি করতে পারবেন। অর্থাৎ, পণ্য উৎপাদনে…

আরও পড়ুন

রাষ্ট্রীয় মালিকানাধীন অলস সম্পদ সচল করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লিমিটেডের (বিজেএমসি) অতিরিক্ত ১৪.৮০ একর জমি দীর্ঘমেয়াদে লিজ দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ‘জুট অ্যালায়েন্স লিমিটেড’কে। নতুন এই প্রকল্পে প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর ফলে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার পণ্য উৎপাদন সম্ভব হবে এবং নতুন করে কর্মসংস্থান হবে অন্তত ৩ হাজার মানুষের। সম্প্রতি সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। অলস সম্পদকে…

আরও পড়ুন

চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এ সময়ে দেশটিতে পোশাক রপ্তানি কমেছে ৮ শতাংশের বেশি। অথচ একই সময়ে কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অফিসের (অটেক্সা) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মোট ৩.২৪৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। রপ্তানি কমলেও মার্কিন বাজারে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারকের অবস্থানটি এখনো ধরে রেখেছে বাংলাদেশ। বাংলাদেশ যখন বাজারে কিছুটা পিছিয়ে পড়েছে, তখন মার্কিন বাজারে অন্য প্রতিযোগী দেশগুলো বেশ ভালো প্রবৃদ্ধি অর্জন…

আরও পড়ুন

দেশের রফতানিমুখী প্রাথমিক টেক্সটাইল শিল্পকে টিকিয়ে রাখতে এবং ব্যাংক খাতের ঝুঁকি কমাতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এই নীতি সহায়তার আবেদন জানানো হয়। চিঠিতে সই করেছেন সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল। বিটিএমএ জানিয়েছে, দেশের এই বৃহৎ শিল্প খাতে প্রায় ১ হাজার ৮৮৩টি সদস্য প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রত্যক্ষ বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৩২ বিলিয়ন ডলার। তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের মোট রফতানি আয়ের ৮৫ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে, যার প্রায় ৭০ শতাংশ ব্যাকওয়ার্ড লিংকেজ সহায়তা দেয় দেশীয় প্রাথমিক টেক্সটাইল মিলগুলো। এছাড়া জাতীয়…

আরও পড়ুন

পরিবেশবান্ধব শিল্পায়নে বিশ্বজুড়ে বাংলাদেশের শীর্ষ অবস্থান আরও শক্তিশালী হয়েছে। তৈরি পোশাক খাতের নতুন করে আরও চারটি কারখানা আন্তর্জাতিকভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ লিড সনদ লাভ করেছে। আমেরিকার ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) এই কারখানাগুলোকে সম্প্রতি পরিবেশবান্ধব হিসেবে স্বীকৃতি দিয়েছে। নতুন স্বীকৃতি পাওয়া কারখানাগুলো: নতুন এই চার কারখানার মধ্যে দুটি ‘প্লাটিনাম’, একটি ‘গোল্ড’ এবং একটি ‘সিলভার’ ক্যাটাগরিতে স্থান করে নিয়েছে। ক্যানভাস গার্মেন্টস প্রাইভেট লিমিটেড: চট্টগ্রামের উত্তর নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত এই কারখানাটি ৯০ পয়েন্ট পেয়ে সর্বোচ্চ ‘প্লাটিনাম’ মর্যাদা অর্জন করেছে। ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড: গাজীপুরের ছয়দানা এলাকায় অবস্থিত এই কারখানাটি ৮৮ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ পেয়েছে। করিম টেক্সটাইলস লিমিটেড: গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় অবস্থিত…

আরও পড়ুন

দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস , বাংলাদেশের ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম মনোনীত ‘জিজি প্যানেল’ এর নিরঙ্কুশ বিজয়ে নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে অকো-টেক্স গ্রুপ। গতকাল সন্ধ্যায় অকো-টেক্স গ্রুপের প্রধান কার্যালয়ে (হেড অফিস) এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, সিআইপি-এর পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সার্বিক সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির প্রায় সকল সদস্য ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিজি প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইদুর রহমান এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের মহাসচিব ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ। অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির নেতৃত্বকে…

আরও পড়ুন

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টা শুল্ক আরোপের প্রভাবে মার্কিন পোশাক বাজারে বড় ধরনের রদবদল হয়েছে। অতিরিক্ত শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি নাটকীয়ভাবে কমে গেছে। এই সুযোগে চীনকে পেছনে ফেলে মার্কিন বাজারে তৈরি পোশাক সরবরাহে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব অর্থনীতির মন্দার মাঝেও একে দেশের পোশাক খাতের একটি বড় অর্জন হিসেবে দেখছেন খাত-সংশ্লিষ্টরা। ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সার)-এর সাম্প্রতিক পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। ওটেক্সারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ ৩ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে। ২০২৫ সালের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৩ দশমিক ৫৩…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন, টেকসই উন্নয়ন এবং নতুন যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিজিএমইএ এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এই বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা পোশাক খাতের সার্বিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল—যৌথ বিনিয়োগ বৃদ্ধি, ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী করা, ব্যবসাবান্ধব নীতিগত পরিবেশ তৈরি, সার্কুলার ফ্যাশন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কার্বন ট্রেডিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগ। বৈঠকে বিজিএমইএ নেতৃবৃন্দ দেশীয় উদ্যোক্তাদের সাথে চীনা বিনিয়োগকারীদের একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেন। অন্যদিকে, ওকাইব প্রতিনিধিরা বাংলাদেশের পোশাক…

আরও পড়ুন