- পূর্বাচল প্লট দুর্নীতি: কারাগারে আম্বার গ্রুপের চেয়ারম্যান
- মজুরি বোর্ড গঠন করায় সন্তোষ প্রকাশ ৪ শ্রমিক জোটের, আটক শ্রমিকদের মুক্তি দাবি
- পোশাক কারখানার উৎপাদন সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবি: বন্ধ ৩১৮ পোশাক কারখানা, কাজে নেই ৭ লাখ শ্রমিক
- বিইউএফটি-তে অনুষ্ঠিত হলো সপ্তম টেক্সটাইল রিসার্চ কনফারেন্স ২০২৬
- পোশাক শ্রমিকদের ন্যূনতম পোশাক শ্রমিক গঠন রোববারে
- অধ্যাপক ড. মো. মশিউর রহমান খানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাক শ্রমিকের মৃত্যু
Author: মিরর নিউজ
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি বিভ্রাটের কারণে জাতীয় গ্রিডে রি-গ্যাসিফাইড এলএনজি (আরএলএনজি) সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। দৈনিক প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকাগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সংস্থাটি জানায়, মহেশখালীর টার্মিনালে হঠাৎ প্রযুক্তিগত জটিলতা তৈরি হওয়ায় জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ফলে তিতাসের অধীনস্থ এলাকাগুলোর বাসাবাড়ি, শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও বাণিজ্যিক গ্রাহকরা তীব্র স্বল্পচাপের মুখোমুখি হচ্ছেন।বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, কারিগরি সমস্যার দ্রুত সমাধান করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি পুরোপুরি…
দেশজুড়ে চলমান তীব্র গ্যাস সংকটের কারণে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক, টেক্সটাইল, ডাইং ও ফিনিশিং শিল্প মারাত্মক উৎপাদন সংকটে পড়েছে। শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় প্রয়োজনীয় গ্যাসচাপ না থাকায় উৎপাদন স্বাভাবিক রাখা যাচ্ছে না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আদেশ (এক্সপোর্ট অর্ডার) সরবরাহ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শিল্প উদ্যোক্তারা জানান, গ্যাসের স্বল্পচাপের কারণে বয়লার, জেনারেটর ও উৎপাদন যন্ত্রপাতি পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না। অনেক কারখানার উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে। এতে একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে সময়মতো পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখাও কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে সংকট সবচেয়ে…
বাংলাদেশ অ্যাপারেলস জেনারেল ম্যানেজার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেয় স্টোর, ওয়্যারহাউস, ইনভেন্টরি, লজিস্টিকস ও সাপ্লাই চেইন পেশাজীবীদের সংগঠন SWILS। অনুষ্ঠানে দেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং আধুনিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিজিএমইএর সভাপতি, তৈরি পোশাক শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, শীর্ষ নির্বাহী এবং সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের একপর্যায়ে স্বিলসের প্রতিনিধিরা বাগমার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ. পারভেজ লাবু-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় দুই সংগঠনের মধ্যে পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা…
বাংলাদেশ প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিএএমইএ) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে একযোগে ভোট গ্রহণ চলবে। ঢাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল-৫ এবং চট্টগ্রামে দক্ষিণ খুলশীর বিজিএমইএ ভবনে এই ভোট নেওয়া হবে। এবারের নির্বাচনে সভাপতি পদের প্রধান আকর্ষণ দুজন প্রার্থীর লড়াই। ঐক্য পরিষদের প্যানেল লিডার ও আদজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ারের মুখোমুখি হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ব্রিটানিয়া লেবেল বিডি লিমিটেডের জামিল আহমেদ।ইতিমধ্যেই সংগঠনটির ৬ জন সহসভাপতি এবং ১৫ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহসভাপতিরা হলেন—সিনিয়র…
গাজীপুরে মার্চ মাসের আংশিক বেতন দিয়ে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়া এবং পরিচয়পত্র (আইডি কার্ড) আটকে রেখে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে দুটি তৈরি পোশাক কারখানায় অসন্তোষ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার নগরীর কড্ডা নাওজোর এলাকার ‘এপিএস হোল্ডিং লিমিটেড’ এবং সদর উপজেলার মণিপুর এলাকার ‘রোজ ভ্যালি ফ্যাশন লিমিটেড’ নামের দুটি কারখানায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে। সাদা কাগজে স্বাক্ষর ও আইডি কার্ড জব্দের প্রতিবাদ এপিএস হোল্ডিং লিমিটেড কারখানার শ্রমিক ও কারখানা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মরত আছেন। এদের মধ্যে যাদের চাকরির বয়স এক বছরের কম, এমন সাড়ে তিন শতাধিক শ্রমিককে…
বাধ্যতামূলক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাংলাদেশে নতুন করে ১০ শতাংশ শুল্কারোপ করলো যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ জুলাই) থেকে কার্যকর হওয়া এই নতুন নীতিতে দেশভেদে পণ্যের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক যুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল রেজিস্টার’-এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটির মোট আমদানির প্রায় ৯৯.৪ শতাংশ পণ্য সরাসরি প্রভাবিত হবে। নতুন এই নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, শ্রীলঙ্কাসহ ১৭টি দেশের রপ্তানি পণ্যে ১০ শতাংশ হারে শুল্ক প্রযোজ্য হবে। অন্যদিকে চীনসহ বাকি ৩৮টি দেশের জন্য এই…
চট্টগ্রামে আর্থিক ও অবকাঠামোগত সংকটে বন্ধ হয়ে যাওয়া বিজিএমইএ তালিকাভুক্ত ২১টি তৈরি পোশাক কারখানা পুনরায় চালু করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই সংকট উত্তরণে বন্ধ বা বেসরকারীকরণ প্রক্রিয়ায় থাকা সরকারি শিল্প-কারখানার অব্যবহৃত ও লিজকৃত জমিতে ‘মাল্টি-ফ্যাক্টরি হাব’ গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।বিজিএমইএর তথ্য অনুযায়ী, কাঁচামালের মূল্যবৃদ্ধি, চলতি মূলধনের ঘাটতি, ব্যাংকঋণ জটিলতা, নেতিবাচক সিআইবি রিপোর্ট এবং আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতার কারণে চট্টগ্রাম অঞ্চলের এই ২১টি কারখানা বন্ধ হয়ে পড়ে। বর্তমানে এসব প্রতিষ্ঠানের বকেয়া বা খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৫৫০ কোটি টাকা, যা মোট ১ হাজার ৫২৫ কোটি টাকা ঋণের একটি অংশ (ইতিমধ্যে ৯৭৬ কোটি টাকা পরিশোধ করা…
দেশের বস্ত্রখাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত ও দ্রুত সমাধানের লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গঠিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ প্রতিবেদনের সুপারিশের ওপর ভিত্তি করেই পরবর্তীতে বস্ত্রশিল্পে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করবে সরকার।বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে কমিটি গঠনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে প্রতিনিধি দলটি টেক্সটাইল শিল্পের সার্বিক পরিস্থিতি ও চলমান সংকটগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে।বৈঠক সূত্রে জানা যায়, আলোচনায় শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের…
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অন্যতম সক্রিয় সংগঠন ‘বুটেক্স টেক্সমেক সোসাইটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে পান্থ মোহাম্মদ শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহতাসিম প্রবাল মনোনীত হয়েছেন। সংগঠন সূত্র জানায়, গত ১৮ জুলাই ২০২৬ তারিখে সোসাইটির মডারেটর ও বিদায়ী নেতৃত্বের স্বাক্ষরের মাধ্যমে এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।নবগঠিত কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মো. সুজন হাসান এবং ভাইস প্রেসিডেন্ট পদে মির্জা শাদমান শাহরিয়ার ও আবদুল্লাহ ইউনুস দায়িত্ব পেয়েছেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে মো. নুজহাত ইসলাম নির্ঝর এবং অর্গানাইজিং সেক্রেটারি পদে তাহসিনুর রশীদ মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন— ট্রেজারার…
দেশীয় পাট শিল্পকে বাঁচাতে কাঁচাপাট রফতানি বন্ধ থাকলেও ‘জুট সিলভার’ নামে পাটের প্রাথমিক প্রক্রিয়াজাত একটি পণ্য বিদেশে পাঠানো অব্যাহত রয়েছে। এই রফতানি অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে সংগঠনটি এই দাবি জানায়।বিজেএ সভাপতি খন্দকার আলমগীর কবিরের সই করা চিঠিতে উল্লেখ করা হয়, দেশের কোটি কোটি কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও উদ্যোক্তার জীবন-জীবিকা পাট খাতের ওপর নির্ভরশীল। স্থানীয় শিল্পে কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে গত বছরের সেপ্টেম্বরে বাণিজ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে কাঁচাপাট রফতানি নিষিদ্ধ করে। তবে এর মধ্যেই জুট সিলভার রফতানি চালু রাখা হয়েছে এবং এতে ১০ শতাংশ নগদ প্রণোদনাও দেওয়া হচ্ছে। চিঠিতে আরও…

