- ‘মাস্টারিং দ্য আর্ট অব প্রেজেন্টেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ১২-১৪ নভেম্বর আয়োজিত হবে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
- ন্যূনতম ৩০ হাজার টাকা বেতদের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ
- হ্যামস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- পোশাক রপ্তানিতে ৬.১ শতাংশ প্রবৃদ্ধি, প্রথম তিন মাসে আয় ১০৫৮ কোটি ডলার
- জেটিআই ছাত্র হোস্টেলে মিনি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
- বাংলাদেশে এলপিপির এলসি চুক্তি ৭৫০ মিলিয়ন ডলারে উন্নীত
- আইএসইউতে ‘দ্য ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬’ অনুষ্ঠিত
Author: মিরর ডেস্ক
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ঐতিহ্যবাহী সংগঠন ‘বুটেক্স বিজনেস ক্লাব’-এর ২০২৬–২৭ সেশনের জন্য ১২ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।গত ২৮ আগস্ট (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ক্লাবের ১০ম বর্ষপূর্তি উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই নতুন কমিটির নাম প্রকাশ করা হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন ও বর্তমান সদস্যসহ বহু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাফিস ফুয়াদ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবদুল্লাহ আল মারুফ। এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন মো. রকিবুল ইসলাম এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক হয়েছেন রামিসা হক চৌধুরী। কমিটির অন্যান্য পদের মধ্যে দায়িত্ব পেয়েছেন— সহ-সভাপতি (অপারেশনস) মো. তৌসিফ ইশরাক, সহ-সভাপতি (জনসংযোগ)…
জ্বালানি ও বিদ্যুৎ সংকটে ব্যাহত শিল্প উৎপাদন, পৃথক নীতির দাবি বিটিএমএরদেশে জ্বালানি ও বিদ্যুতের তীব্র সংকটের কারণে শিল্প উৎপাদন ও নতুন বিনিয়োগ পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সম্প্রতি এক আলোচনায় জানানো হয়, দেশের মাত্র ২০ দশমিক ১ শতাংশ ব্যবসায়ী অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ দেখতে পেয়েছেন।বর্তমানে তীব্র গ্যাস সংকট, গ্যাসের নিম্নচাপ, বিদ্যুতের ঘাটতি এবং ক্রমবর্ধমান জ্বালানি খরচের কারণে কারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আগস্টের শুরুর দিকে দেশে বিদ্যুতের ঘাটতি তিন হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। এর পাশাপাশি পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় অনেক কারখানা উৎপাদন কমিয়ে দিয়েছে, এমনকি কিছু কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আয়োজিত প্যানেল আলোচনায় বাংলাদেশ টেক্সটাইল…
রপ্তানিমুখী নিট পোশাক খাতে ভ্যাট পরিপালন, কর অব্যাহতি ও অডিট প্রস্তুতি সংক্রান্ত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। শনিবার (২৯ আগস্ট) নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনে “ভ্যাট কমপ্লায়েন্স, এক্সেম্পশনস অ্যান্ড অডিট প্রিপেয়ার্ডনেস ফর এক্সপোর্ট-ওরিয়েন্টেড নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ” শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ সেশনে নারায়ণগঞ্জ অঞ্চলের বিকেএমইএ সদস্য কারখানাগুলোর মধ্যম পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সালাউদ্দিন তালুকদার। কর্মসূচিতে বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মো. মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ এবং পরিচালক মো. নজরুল ইসলাম, মো. আব্দুল হান্নান ও মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ উপস্থিত…
বাংলাদেশ পোশাক ও বস্ত্র খাতের বৃহৎ প্রদর্শনী ‘বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো) ২০২৬’ সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানি কারক সমিতি (বিজিএমইএ)। রোববার (৩০ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে এ সহযোগিতা চায় বাটেক্সপো ২০২৬-এর স্টিয়ারিং কমিটি। বৈঠকে বিজিএমইএ প্রতিনিধি দল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোশাক ও বস্ত্র খাতের প্রযুক্তিগত উন্নয়ন, সক্ষমতা এবং নতুন উদ্ভাবন তুলে ধরতে এই প্রদর্শনীর গুরুত্ব ব্যাখ্যা করে। স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের পোশাক শিল্পের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে বিজিএমইএ কাজ করে যাচ্ছে। এই আন্তর্জাতিক আয়োজনে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক অংশীদার, আন্তর্জাতিক…
ইউরোপের অন্যতম বৃহৎ বিটুবি টেক্সটাইল সেন্টার পোল্যান্ডের ‘পোটাক এক্সপো’তে অনুষ্ঠিত ‘ট্রেন্ডস এক্সপো ২০২৬’-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। তৈরি পোশাক খাতের সক্ষমতা তুলে ধরতে আন্তর্জাতিক এই প্রদর্শনীতে বাংলাদেশের ৩৫টি তৈরি পোশাক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আয়োজনে পোশাকশিল্প প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেম। গত ২৫ থেকে ২৭ আগস্ট পোল্যান্ডের লোজ শহরে আয়োজিত এই আন্তর্জাতিক অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বিকেএমইএ সভাপতি। অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন পোটাক হোল্ডিংয়ের প্রেসিডেন্ট নিনা রিশকা-ওলব্রিখোভস্কা, পোটাক এক্সপোর আন্তর্জাতিক বিক্রয় পরিচালক অ্যাডাম শিবুর, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি মো. আব্দুল হামিদ এবং বিকেএমইএর পরিচালক রাজীব চৌধুরী।…
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বাড়াতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের প্রথম ডিজিটাল কাঁচা তুলার প্ল্যাটফর্ম ‘কটনপোর্ট’। আমেরিবাংলা করপোরেশনের এই উদ্যোগের মাধ্যমে দেশের স্পিনিং মিলগুলো এখন সরাসরি মার্কিন কৃষকদের কাছ থেকে তুলা কেনার সুযোগ পাবে। রাজধানীর একটি হোটেলে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমেরিবাংলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসওয়ার রহমান। তিনি জানান, সরাসরি তুলা ক্রয়ের সুযোগ তৈরি হওয়ায় মধ্যস্বত্বভোগীদের দাপট কমবে। ফলে যেমন কাঁচামালের ন্যায্য মূল্য নিশ্চিত হবে, তেমনি পুরো সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে।প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে সংগৃহীত ৮২ টন কাঁচা তুলার প্রস্তাব নিয়ে কার্যক্রম শুরু করেছে প্ল্যাটফর্মটি। ইতোমধ্যে দেশের ৩০টিরও বেশি স্পিনিং মিল কটনপোর্টের মাধ্যমে মার্কিন তুলা…
পোশাক খাতের শ্রমিকদের জন্য ‘বেকার শ্রমিক সুরক্ষা কর্মসূচি’ (ইউডব্লিউপিপি) এবং ‘শ্রম তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি’ (লিমস) বাস্তবায়নে বিজিএমইএ সদস্য কারখানার কর্মকর্তাদের নিয়ে একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স টু সোশ্যাল প্রোটেকশন বাজেট সাপোর্ট’ (টিএ-এসপিবিএস)-এর সহযোগিতায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানি কারকদের সমিতি (বিজিএমইএ) এই কর্মশালার আয়োজন করে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল কারখানা পর্যায়ে ইউডব্লিউপিপির যোগ্যতা নির্ধারণ, নিবন্ধন প্রক্রিয়া, সুবিধাভোগী চিহ্নিতকরণ, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি ও বাস্তবায়ন পদ্ধতির পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘লিমস’ ব্যবস্থার কার্যকর ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএ-এর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) সংক্রান্ত…
দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশের ১৫তম কাউন্সিলের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সভায় নতুন সম্মানীয় পৃষ্ঠপোষক (অনারারি প্যাট্রন) ও উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আইটিইটি বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে গত ১৫ আগস্ট এ সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সংগঠনের মহাসচিব ইঞ্জিনিয়ার এএসএম হাফিজুর রহমান নিক্সন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন কমিটিতে দুইজন সংসদ সদস্যকে সম্মানীয় পৃষ্ঠপোষক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন— ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, এমপি এবং ইঞ্জিনিয়ার মাহবুব হাকীম, এমপি। একই সঙ্গে ৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন: ইঞ্জিনিয়ার মাহবুব-ই রাব্বানী, ড. ইঞ্জিনিয়ার…
‘ইউরোপ-আমেরিকার বাইরে মালয়েশিয়া আমাদের পোশাক খাতের জন্য নতুন সম্ভাবনার দুয়ার’প্রকৌশলী মো. শাহমিজ বকুলের বিশেষ সাক্ষাৎকারবাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্প বিশ্ববাজারে রফতানির দিক থেকে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তবে একক বা প্রথাগত বাজারগুলোর ওপর অতি-নির্ভরতা কমিয়ে রফতানি ঝুড়িতে বৈচিত্র্য আনা এখন সময়ের দাবি। এই উন্নয়ন ও নতুন বাজার সম্প্রসারণে নিরলস কাজ করে যাচ্ছেন প্রকৌশলী মো. শাহমিজ বকুল। তিনি বর্তমানে বিজিএমইএ-এর ক্ষুদ্র ও কুটির শিল্প সংক্রান্ত কমিটির চেয়ারম্যান এবং বিউমন্ড টেক্স লিমিটেড ও বি এ ফ্যাশনওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। অপ্রচলিত বাজার হিসেবে মালয়েশিয়ার সম্ভাবনা, রফতানি কৌশল ও ভবিষ্যতের পোশাক খাত নিয়ে সাক্ষাৎকারের মুখোমুখি হয়েছেন তিনি। প্রশ্ন: বিশ্ব পোশাক বাজারে বাংলাদেশ দীর্ঘদিন ইউরোপ…
নতুন গঠিত সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এই সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন। জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। উল্লেখ্য, দেশে দেশি-বিদেশি বিনিয়োগ প্রবাহ বাড়াতে ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সম্প্রতি তিনটি সরকারি সংস্থা একীভূত করা হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একত্রিত করে নতুন এই ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠন করা হয়েছে।

