Author: মিরর ডেস্ক

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) প্রকাশিত ‘৮ মাসে ৯৫টি কারখানা বন্ধ, ৬২ হাজার লোক কর্মহীন’ তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভুল তথ্য উপস্থাপনের জন্য দুঃখ প্রকাশ করেছে সিপিডি। সরকারের নতুন মেয়াদের প্রথম ছয় মাসের অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে গত সোমবার ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপের আয়োজন করে সিপিডি। অনুষ্ঠানে উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী—এই তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে ৬১ হাজার ৮৮১ জন শ্রমিক কর্মহীন হয়েছেন বলেও উল্লেখ করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) সিপিডির…

আরও পড়ুন

টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে বাস্তব ধারণা ও সঠিক দিকনির্দেশনা দিতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যারিয়ার বিষয়ক বিশেষ সেমিনার। ‘ডিগ্রির গণ্ডি পেরিয়ে: টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে সফল ক্যারিয়ার’ শীর্ষক এ সেমিনার আগামী ৩১ আগস্ট ২০২৬, সকাল ১১টায় নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাসকো গ্রুপের বিপণন ও মার্চেন্ডাইজিং বিভাগের মহাব্যবস্থাপক শেখ মামুন ফেরদৌস। তিনি টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনাময় ক্যারিয়ার ক্ষেত্র, ক্যারিয়ার নির্বাচনের কৌশল, পেশাগত দক্ষতা এবং নেতৃত্বের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন। আয়োজকরা জানান, শুধু একাডেমিক ডিগ্রি অর্জন করলেই কর্মজীবনে সফলতা নিশ্চিত…

আরও পড়ুন

দেশের টেক্সটাইল শিক্ষা, শিল্প এবং প্রশাসনিক ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) ড. মোঃ আবদুস সবুর মহোদয়ের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠকে মিলিত হয়েছে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)। গত ২৩ আগস্ট অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় আলোচনায় আইটিইটি-এর নবনির্বাচিত ১৫তম কাউন্সিলের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ এনায়েত হোসেন এবং মহাসচিব ইঞ্জিনিয়ার এএসএম হাফিজুর রহমান নিক্সনের নেতৃত্বে এক প্রতিনিধি দল অংশ নেন। বৈঠকে আইটিইটির সহসভাপতি ও বস্ত্র অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেক্সটাইল কলেজের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। বৈঠকে টেক্সটাইল খাতের নানাবিধ সমস্যা সমাধান ও টেকসই অগ্রগতির লক্ষ্য নিয়ে একটি বিস্তারিত স্মারকলিপি হস্তান্তর করা…

আরও পড়ুন

বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতে গবেষণা, উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে যৌথভাবে কাজ শুরু করেছে ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) এবং টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ (টিআইই)। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং ‘আইটিইটি-টিআইই উদ্ভাবন ও গবেষণা সেল’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর ও উদ্ভাবন ও গবেষণা সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে আইটিইটির পক্ষে সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন এবং টিআইই স্টিয়ারিং বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। নতুন এই যৌথ উদ্যোগের মাধ্যমে…

আরও পড়ুন

টেক্সটাইল খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ওশান টেক্সটাইল ইফেক্টের গ্লোবাল হেড হিসেবে পদোন্নতি পেয়েছেন ইঞ্জিনিয়ার জাহেদুল হক। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানটির বৈশ্বিক ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের দায়িত্বও পালন করবেন। কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে শক্তিশালী ব্যবসায়িক অবস্থান তৈরি করেছে ওশান টেক্সটাইল ইফেক্ট। চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আরগাস ও ফ্ল্যারিয়েন্টের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে কার্যক্রম বাড়াতে সম্প্রতি যুক্তরাজ্যের ইনোভেশন ইনোভেটিভ ইউকে এবং ভারতের মেধাস্বী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক উদ্যোগে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। ইঞ্জিনিয়ার জাহেদুল হক ২০০১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) থেকে স্নাতক সম্পন্ন করেন।…

আরও পড়ুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সহজ করা এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। বাংলাদেশের ব্যবসায়ীরা এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে দ্রুতই একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন, যা টাস্কফোর্সের মূল রূপরেখা তৈরি করবে। গত ১৮ আগস্ট রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ঢাকা সফররত সিআইআই-এর উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে এফবিসিসিআইয়ের মধ্যাহ্নভোজ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এফবিসিসিআইয়ের প্রশাসক ও বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি।…

আরও পড়ুন

ঢাকায় টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনসের ২৫তম বাংলাদেশ এডিশন আয়োজনের ঘোষণা দিয়েছে সেমস গ্লোবাল ইউএসএ ও সেমস বাংলাদেশ। বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনটি বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিজনেস-টু-বিজনেস (বিটুবি) প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের প্রস্তুতকারক, প্রযুক্তি সরবরাহকারী, ক্রেতা, সোর্সিং পেশাজীবী ও শিল্পসংশ্লিষ্টরা অংশ নেবেন। আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফইসি) অনুষ্ঠিত হবে এবারের প্রদর্শনী।একই প্ল্যাটফর্মে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এগুলো হলো— ২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৬তম…

আরও পড়ুন

বাংলাদেশ তাঁত বোর্ড পরিচালিত ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (এনটেক) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে লেভেল-১, টার্ম-১-এ বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন আবেদন ও ভর্তি পরীক্ষার ফি প্রদান কার্যক্রম শুরু হয়েছে গত ০৫ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন ও ফি প্রদান করা যাবে আগামী ২০ আগস্ট ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অর্থাৎ ভর্তি আবেদনের সময় শেষ হতে আর মাত্র ৩ দিন বাকি। ভর্তি পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৭ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।আগামী ০৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকাল ১১টা…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কেমিক্যাল ব্যবস্থাপনা সুসংহত করা, পানি দূষণ রোধ এবং টেকসই পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-র সাথে এক ফলপ্রসূ বৈঠক করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। বৈঠকে বিকেএমইএ-র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ বলেন, প্রকল্পটির কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করতে অংশগ্রহণকারী কারখানা নির্বাচনের ক্ষেত্রে সঠিক ও বাস্তবসম্মত মানদণ্ড নির্ধারণ করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সদস্য কারখানাগুলোর সুবিধার্থে অঞ্চলভিত্তিক কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।বিকেএমইএ পরিচালক মিনহাজুল হক জানান, এই উদ্যোগ যেন পোশাক খাতের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিয়ে আসে। বিকেএমইএ পরিচালনা পর্ষদ এই প্রকল্পের পক্ষে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটিকে নতুন…

আরও পড়ুন

২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মাত্র একটি ডেনিমের ক্রয়াদেশ বদলে দিয়েছিল হা-মীম গ্রুপের পোশাক খাতের গতিপথ। সেই একটি অর্ডার দিয়ে শুরু হওয়া পথচলা আজ এক বিশাল অর্থনৈতিক সাফল্যে রূপ নিয়েছে। প্রায় দুই দশকের ব্যবধানে বর্তমানে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের শীর্ষ রফতানিকারকদের অন্যতম এই শিল্পগোষ্ঠী। প্রতিষ্ঠানটি এখন মার্কিন বাজারে বছরে প্রায় ৬৫ কোটি ডলার সমপরিমাণ অর্থের পোশাক রফতানি করছে।বিশ্বখ্যাত ব্র্যান্ড আমেরিকান ঈগল, গ্যাপ, জেসিপেনি, জারা, এইচঅ্যান্ডএম, ইউনিক্লো, পিভিএইচ এবং টমি হিলফিগারের মতো বড় বড় সব প্রতিষ্ঠানের কাছে অত্যন্ত জনপ্রিয় হা-মীমের তৈরি পোশাক। ডেনিম পণ্যের পাশাপাশি ওভেন টেক্সটাইল ও সুতা উৎপাদনেও নিজেদের সক্ষমতা বাড়িয়ে পূর্ণাঙ্গ টেক্সটাইল ব্যাকওয়ার্ড লিংকেজ গড়ে তুলেছে…

আরও পড়ুন