বিশ্বব্যাংকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি উর্মি গ্রুপের ফখরুদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড পরিদর্শন করেছে। এ সফরের মূল উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির তৈরি পোশাক উৎপাদন প্রক্রিয়া এবং পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নমূলক কার্যক্রম সরজমিনে প্রত্যক্ষ করা।
বিশ্বব্যাংকের এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মারকাস জে. উইশার্ট, ডেভিড মেলকম লর্ড, মো. মাহাদী হাসান এবং রোকেয়া আহমেদ।পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা পোশাক তৈরির কারখানা, আধুনিক টেস্টিং ল্যাবরেটরি এবং বর্জ্য শোধনাগার বা ইটিপি (ETP) ঘুরে দেখেন। তারা কাঁচামালের সঠিক ব্যবহার, পরিবেশবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দায়িত্বশীল উৎপাদন প্রক্রিয়ার প্রতি উর্মি গ্রুপের অঙ্গীকার ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিবেশ সংরক্ষণ, পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার ও সম্পদ দক্ষতার মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গঠনে নিজেদের ধারাবাহিক প্রচেষ্টা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ উর্মি গ্রুপ।


