- ‘মাস্টারিং দ্য আর্ট অব প্রেজেন্টেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ১২-১৪ নভেম্বর আয়োজিত হবে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
- ন্যূনতম ৩০ হাজার টাকা বেতদের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ
- হ্যামস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- পোশাক রপ্তানিতে ৬.১ শতাংশ প্রবৃদ্ধি, প্রথম তিন মাসে আয় ১০৫৮ কোটি ডলার
- জেটিআই ছাত্র হোস্টেলে মিনি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
- বাংলাদেশে এলপিপির এলসি চুক্তি ৭৫০ মিলিয়ন ডলারে উন্নীত
- আইএসইউতে ‘দ্য ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬’ অনুষ্ঠিত
Author: মিরর ডেস্ক
গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠন এবং ৩০ নভেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। একই সঙ্গে আগামী ডিসেম্বর মাস থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন। সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রম আইনের সাম্প্রতিক সংশোধনী অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিন্যাসের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ মজুরি নির্ধারণ করা হয়েছিল, যার তিন বছর পূর্ণ হতে চলেছে। আইন অনুযায়ী…
বাংলাদেশের তৈরি পোশাক খাতের বৈশ্বিক প্রতিযোগিতায় দীর্ঘদিন ধরেই একটি পরিচিত নাম হামীম গ্রুপ। পোশাক উৎপাদন থেকে ডেনিম, ওয়াশিং, স্পিনিং ও অন্যান্য পশ্চাৎমুখী সংযোগ—বিভিন্ন পর্যায়ে বিনিয়োগের মাধ্যমে নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। এর প্রতিফলন দেখা যাচ্ছে রপ্তানি আয়ের ধারাবাহিকতায়ও। সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে হামীম গ্রুপ প্রায় ৬৫০ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। আগের অর্থবছরের তুলনায় এ আয় বেড়েছে প্রায় ১১ শতাংশ। দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রপ্তানিতে হামীম গ্রুপ শীর্ষ অবস্থানে রয়েছে এবং সামগ্রিকভাবেও দেশের শীর্ষ রপ্তানিকারকদের তালিকায় রয়েছে। যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় বাজার হামীম গ্রুপের রপ্তানি বাজারের বড় অংশজুড়ে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৪–২৫ অর্থবছরে গ্রুপটির মোট পোশাক রপ্তানির প্রায় ৭১ শতাংশ, অর্থাৎ…
পোশাক খাতের গতি বাড়াতে সাভারে চালু হলো আধুনিক স্মার্ট ওয়্যারহাউসবিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও জুতা শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) একটি সর্বাধুনিক স্মার্ট ওয়্যারহাউস চালুর ঘোষণা দিয়েছে বৈশ্বিক ম্যাটেরিয়ালস সায়েন্স প্রতিষ্ঠান অ্যাভেরি ডেনিসন। অটোমেশন ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির এই সমন্বয় বাংলাদেশে প্রতিষ্ঠানটির ‘ম্যানুফ্যাকচারিং ৪.০’ রূপকল্প বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে। ৮৩০ বর্গমিটার আয়তনের এই কেন্দ্রে রয়েছে ৭টি অটোমেটেড গাইডেড ভেহিকল (এজিভি), উন্নত প্যাকিং সফটওয়্যার এবং ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম। কেন্দ্রটিতে একসাথে ২৫ হাজার কার্টন পণ্য নিরাপদে সংরক্ষণ করা সম্ভব। অটোমেশনের কারণে পণ্য প্রক্রিয়াজাতকরণের গতি ইতিমধ্যেই ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে আগের তুলনায় পাঁচ গুণ বেশি পণ্য…
দেশের টেক্সটাইল ও শিল্পখাতে চলমান তীব্র গ্যাস সংকট, নিম্ন গ্যাসের চাপ এবং এর ফলে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার বিষয় নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মতবিনিময় করেছে ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) বাংলাদেশের একটি প্রতিনিধিদল। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আইটিইটি বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদল দেশের বিভিন্ন টেক্সটাইল ও শিল্পকারখানায় বিদ্যমান গ্যাস সংকটের বাস্তব চিত্র তুলে ধরে। সভায় প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় দেশের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে…
গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যায্য ও জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণে দ্রুত মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। একই সঙ্গে শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং, দমন-পীড়ন ও বেআইনি ছাঁটাই বন্ধ এবং ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার গাজীপুর চৌরাস্তা এলাকায় পথসভা ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী প্রচার কর্মসূচির উদ্বোধন করে জি-স্কপ। সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি আশুলিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অনুষ্ঠিত হবে। পথসভায় জি-স্কপ নেতারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের সর্বশেষ মজুরি ২০২৩ সালের ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। শ্রম আইনের ধারা ১৩৯(৬) অনুযায়ী মজুরি পুনর্নির্ধারণের সময় ঘনিয়ে এলেও এখনো মজুরি বোর্ড পুনর্গঠনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত মজুরি…
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের লেনদেনে দরপতনের শীর্ষে উঠে এসেছে আলহাজ্ব টেক্সটাইল। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ দশমিক ৮৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। সাপ্তাহিক লেনদেন শেষে আলহাজ্ব টেক্সটাইলের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৮ টাকা ৭০ পয়সায়। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৯ লাখ ৮ হাজার ৭৫০ টাকা। সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। সপ্তাহে ফান্ডটির ইউনিটের দাম কমেছে ১৮ দশমিক ৬৮ শতাংশ। সর্বশেষ প্রতিটি ইউনিট ১৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটির মোট লেনদেন…
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্যাশন আয়োজন নিউইয়র্ক ফ্যাশন উইক (NYFW) শুরু হয়েছে। এবারের আয়োজনে প্রদর্শিত হচ্ছে ২০২৭ সালের বসন্ত ও গ্রীষ্ম মৌসুমের নতুন সংগ্রহ। ১০ সেপ্টেম্বর শুরু হওয়া এ আয়োজন চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। নিউইয়র্কের বিভিন্ন ভেন্যুতে আয়োজিত ফ্যাশন উইকে অংশ নিচ্ছেন বিশ্বের খ্যাতনামা ডিজাইনার ও ফ্যাশন ব্র্যান্ডগুলো। র্যালফ লরেন, টমি হিলফিগার, কোচ, মাইকেল কর্স, টরি বার্চ, আনা সুই, প্রোএঞ্জা শুলার ও ডায়ান ভন ফার্স্টেনবার্গের মতো ব্র্যান্ডের নতুন সংগ্রহ রয়েছে এবারের আয়োজনে। শুরুর দিনেই আলোচনায় আসে টমি হিলফিগারের সংগ্রহ। নিউইয়র্কের ঐতিহাসিক প্লাজা হোটেলে উপস্থাপিত এই সংগ্রহে ক্লাসিক আমেরিকান স্টাইলের সঙ্গে যুক্ত হয়েছে তরুণ প্রজন্মের উপযোগী আধুনিক নকশা। বড় আকারের পোলো শার্ট,…
“তোমরা ছিলে আমাদের প্রথম ব্যাচ। তোমরা ছিলে আমাদের শুরু। আর আজ, তোমরা হয়ে উঠেছ আমাদের গৌরবময় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।” প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নয়ন ঘোষের এই আবেগঘন ফেসবুক পোস্টের মধ্য দিয়েই যেন ফুটে উঠেছে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (GTEC) প্রথম ব্যাচের পথচলার গল্প। গতকাল প্রকাশিত হয়েছে কলেজটির বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের প্রথম ব্যাচের ফাইনাল ফলাফল। এর মধ্য দিয়ে নবীন এই প্রতিষ্ঠানের ইতিহাসে যুক্ত হলো প্রথম সাফল্যের অধ্যায়। সীমিত সম্পদ, নতুন পরিবেশ ও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল ব্যাচটি। তবে শিক্ষক, পরিবার ও নিজেদের পরিশ্রমে সেই পথ পেরিয়ে তারা আজ প্রতিষ্ঠানের প্রথম গ্র্যাজুয়েট হিসেবে ইতিহাসের অংশ হয়েছেন। শেষ সেমিস্টারে…
দেশে লবণের উৎপাদন লক্ষ্যমাত্রার তুলনায় বড় ঘাটতিতে পড়ায় বাজারে সরবরাহ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এর সঙ্গে ভোজ্য ও শিল্প—দুই খাতেই চাহিদা বাড়ায় কমে আসছে মজুদ। এমন পরিস্থিতিতে গত এক বছরে পাইকারি বাজারে অপরিশোধিত লবণের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) লবণ সেলের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি মণ (৪০ কেজি) অপরিশোধিত লবণের দাম ৩৮০ টাকা। গত বছরের একই সময়ে এ দাম ছিল ২৫৩ টাকা। অর্থাৎ এক বছরে প্রতি মণে দাম বেড়েছে ১২৭ টাকা। ব্যবসায়ীরা বলছেন, এরই মধ্যে দাম আরও বেড়ে প্রতি মণ লবণ প্রায় ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। কক্সবাজারের ইসলামপুর লবণ মিল মালিক সমিতির…
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারদরে গত ছয় মাসে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বলছে, ১০ মার্চ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৫১ টাকা ৬০ পয়সা। ৯ সেপ্টেম্বর সেই দাম বেড়ে হয়েছে ৭৮ টাকা ১০ পয়সা। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৬ টাকা ৫০ পয়সা, যা শতাংশের হিসাবে প্রায় ৫১ শতাংশ। দর বৃদ্ধির এই প্রবণতাকে অস্বাভাবিক হিসেবে চিহ্নিত করে প্যারামাউন্ট টেক্সটাইলের কাছে ব্যাখ্যা চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাজারে তাদের শেয়ারের দাম বাড়ছে। এদিকে প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ গত ৩০ জুনের সভায় সহযোগী প্রতিষ্ঠান ডাইনামিক…

