Author: মিরর ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে সার্ভিস বেনিফিট নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে এপেক্স হোল্ডিংস লিমিটেডের চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের দাবির মুখে সৃষ্ট পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এপেক্স হোল্ডিংসের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বন্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলো হলো— এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস লিমিটেড, এপেক্স লন্ড্রি মিলস লিমিটেড ও এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেড। বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কারখানাগুলোর শ্রমিকদের একটি অংশ ১০ বছর চাকরি পূর্ণ হলে ১৫ মাসের এবং ৫ বছর পূর্ণ হলে ৭ মাসের মূল মজুরি সার্ভিস বেনিফিট হিসেবে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। এই দাবির…

আরও পড়ুন

বাংলাদেশের টেক্সটাইল ও ডাইং শিল্পে প্রযুক্তিগত সহায়তা, উন্নতমানের ডাইজ ও কেমিক্যাল সরবরাহ কার্যক্রম সম্প্রসারণ করছে টি অ্যান্ড টি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি গাজীপুরের জিরানিতে একটি আধুনিক টেকনিক্যাল অ্যাপ্লিকেশন ল্যাব ও ওয়্যারহাউস স্থাপন করেছে। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে দেশে ওরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং (OEM) ভিত্তিক ডাইজ মিক্সিং কার্যক্রম চালু এবং ঢাকা ও চট্টগ্রামে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়, ❝বাংলাদেশে OEM ভিত্তিক ডাইজ মিক্সিং কার্যক্রম চালু হলে স্থানীয় শিল্পকারখানাগুলো তাদের চাহিদা অনুযায়ী দ্রুত ও কার্যকর সমাধান পাবে। একই সঙ্গে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের টেক্সটাইল ও ডাইং কারখানায় আরও দ্রুত সেবা পৌঁছে দেওয়া…

আরও পড়ুন

বিশ্ব টেক্সটাইল বাজারে বাংলাদেশের শীর্ষস্থান ধরে রাখতে এবং ভবিষ্যতে এ খাতে বৈশ্বিক নেতৃত্ব দিতে ব্যাপক গবেষণা ও নতুন নতুন উদ্ভাবনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তৈরি পোশাক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পরিবেশবান্ধব ‘গ্রিন টেক্সটাইল’ প্রযুক্তির টেকসই ব্যবহারের তাগিদ দিয়েছেন তিনি। শনিবার (২০ জুন) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এ আয়োজিত ‘৪র্থ আন্তর্জাতিক টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল সম্মেলন (আইসিটিএসই-২০২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অর্থনীতিতে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত রক্ত সঞ্চালনের মতো প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ…

আরও পড়ুন

:ফুটবলের সর্বোচ্চ আসর FIFA World Cup 2026 উপলক্ষে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (NITER)-এ বড় পর্দায় খেলা উপভোগের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে NITER Textile Club, NITER Games & Sports Club-এর সহযোগিতায়। এই আয়োজনের মাধ্যমে নিটারের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা একত্রে বিশ্বকাপের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করার সুযোগ পাবেন। প্রিয় দলের প্রতি সমর্থন, পারস্পরিক সৌহার্দ্য এবং ক্যাম্পাসের প্রাণবন্ত পরিবেশকে আরও সমৃদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আয়োজকরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি মানুষকে একত্রিত করার একটি শক্তিশালী মাধ্যম। তাই বিশ্বকাপের প্রতিটি ম্যাচকে ঘিরে নিটার পরিবারের সবাইকে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যেই এই লাইভ স্ক্রিনিংয়ের আয়োজন করা…

আরও পড়ুন

একটি আইডিয়া বদলে দিতে পারে পুরো ইন্ডাস্ট্রি।একটি প্রতিযোগিতা খুলে দিতে পারে নতুন সম্ভাবনার দরজা।তাই প্রস্তুত তো নিজেকে প্রমাণ করার জন্য?” 1st BUFT National Apparel Festival 2026″ নিয়ে আসছে জ্ঞান, উদ্ভাবন ও প্রতিযোগিতার সবচেয়ে বড় মিলনমেলা। তোমার মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার এ সুযোগ হাতছাড়া করো না। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT)-এর “BUFT Apparel Club” (BAC) আয়োজন করতে যাচ্ছে দেশের প্রথম জাতীয় পর্যায়ের অ্যাপারেল ও টেক্সটাইলভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট উৎসব— “১ম বিইউএফটি ন্যাশনাল অ্যাপারেল ফেস্টিভ্যাল ২০২৬”। এই উৎসবের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার পাশাপাশি শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে একটি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদকহাসি, কান্না, স্মৃতিচারণ আর আগামী দিনের স্বপ্নকে সঙ্গী করে বিদায় নিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর ১৪তম ব্যাচ ‘চিরন্তন ১৪’। বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ব্যাচটির বিদায় সংবর্ধনা ও র‍্যাগ ডে।সকালে টি-শার্ট বিতরণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সকাল সাড়ে নয়টায় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর পর পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। সকাল ১০টায় শুরু হওয়া বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর। তবে ব্যস্ততাজনিত কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।…

আরও পড়ুন

অ্যানুয়াল ডিবেট কম্পেটিশন ২০২৬ -এর সেমিফাইনাল পর্ব। গত ১৭ জুন অনুষ্ঠিত এ পর্বে অংশগ্রহণকারী আটটি দলের মধ্য থেকে ফাইনালের জন্য নির্বাচিত হয়েছে ‘টিম তর্কতরঙ্গ’ ও ‘টিম মুক্তবাক’। এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক পদ্ধতিতে অনুষ্ঠিত ফাইনালের মোশন ছিল— ‘এই সংসদ বিশ্বাস করে যে অনলাইন শিক্ষা কখনোই শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার বিকল্প হতে পারে না।’বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় ‘ টিম তর্কতরঙ্গ’, দলের প্রধানমন্ত্রী ছিলেন ১৫তম ব্যাচের রওশন জামিল চৌধুরী, মন্ত্রী ছিলেন ১৮তম ব্যাচের মো: জোবায়ের হাসান রুপম এবং সাংসদ ছিলেন মো: আবদুল মুহি। অপরদিকে বিরোধী দল হিসেবে অংশ নেয় ‘টিম মুক্তবাক’, দলের নেতা ছিলেন ১৮তম ব্যাচের ইবতেশামুল আমিন অয়ন। উপদলনেতার দায়িত্ব পালন করেন মাহমুদুল হাসান…

আরও পড়ুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানায় পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে ড্রেসম্যান লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থলে যোগ দেওয়ার পর শ্রমিকরা কারখানার সরবরাহ করা পানি পান করেন। কিছুক্ষণ পর তাঁদের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে অসুস্থ শ্রমিকের সংখ্যা দ্রুত বেড়ে গেলে কারখানাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অসুস্থ কয়েকজন শ্রমিকের দাবি, পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার অল্প সময়ের মধ্যেই তারা শারীরিকভাবে অসুস্থ বোধ…

আরও পড়ুন

তৈরি পোশাক খাতের উৎপাদন সময় বা ‘লিড টাইম’ কমিয়ে আনার লক্ষ্যে নরসিংদীর ঘোড়াশালে উৎপাদন শুরু করেছে ‘হা-মীম চিং থাই পকেটিং অ্যান্ড এক্সেসরিজ’ কারখানা। গতকাল সোমবার নতুন এই কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। এই বৃহৎ শিল্প উদ্যোগে স্থানীয়ভাবে অন্তত ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে তৈরি পোশাক খাতের বেশ কয়েকটি বৈশ্বিক ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ বলেন, পোশাক তৈরির প্রয়োজনীয় এক্সেসরিজের জন্য দেশের উদ্যোক্তাদের বড় একটি অংশকে চীনের ওপর নির্ভর করতে হয়। এর ফলে পণ্য সময়মতো ক্রেতার হাতে পৌঁছানো কঠিন…

আরও পড়ুন

ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (JTEC) ডিবেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী রম্য বিতর্ক “সুপার এল ক্লাসিকো”। এতে অংশগ্রহণ করেন ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা। বিতর্কে ফুটবলের ইতিহাস, সাফল্য, তারকা খেলোয়াড়, বিশ্বকাপ অর্জন এবং সমর্থকদের আবেগকে কেন্দ্র করে উভয় পক্ষ তাদের যুক্তি, তথ্য ও হাস্যরসাত্মক উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। প্রাণবন্ত তর্ক-বিতর্ক, বুদ্ধিদীপ্ত মন্তব্য এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ পুরো অনুষ্ঠানকে করে তোলে উপভোগ্য ও স্মরণীয়। JTEC ডিবেট ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ফুটবলের জনপ্রিয়তাকে ইতিবাচক ও বুদ্ধিবৃত্তিক চর্চার সঙ্গে যুক্ত করতেই এই আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, আত্মবিশ্বাস এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে…

আরও পড়ুন