Author: মিরর ডেস্ক

বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্যে টিম গ্রুপের (TEAM Group) লিড প্ল্যাটিনাম সনদপ্রাপ্ত সবুজ কারখানা ‘৪এ ইয়ার্ন ডাইং লিমিটেড’ পরিদর্শন করেছে ডাচ দূতাবাস ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের একটি প্রতিনিধি দল। সফরে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের উপ-রাষ্ট্রদূত এবং বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান জ্যানা ভ্যান ডার লিন্ডেন। এ ছাড়া ডাচ দূতাবাস, সলিডারিডাট নেটওয়ার্ক এশিয়া এবং ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন। কারখানায় আগত অতিথিদের স্বাগত জানান টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আবদুল্লাহ হিল নাকিব। এ সময় ৪এ…

আরও পড়ুন

বছরের শুরুতেই বড় ধাক্কা খেলো বাণিজ্য খাত। শুধুমাত্র জুলাইয়ে বাণিজ্য ঘাটতি ২০৯ কোটি মার্কিন ডলার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আমদানি ব্যয় বেড়েছে অন্যদিকে রপ্তানি আয় কমেছে। এতে জুলাই মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২০৯ কোটি মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের জুলাইভিত্তিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে পণ্য আমদানিতে দেশের ব্যয় হয়েছে ৬৪৪ কোটি ডলার।

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে প্রায় তিন কোটি টাকা মূল্যের ফেব্রিক বা কাপড়ভর্তি ৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তৈরি পোশাক খাতের জন্য বিদেশ থেকে আনা কাঁচামালের চালানটি গায়েব হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য বিদেশি ক্রেতার কাছে পাঠানো নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানটি। ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট ‘এমভি এমসিসি ডানাং’ নামের একটি জাহাজ থেকে এমআরএসইউ-৮৬৯২৮২৭ নম্বরের কনটেইনারটি চট্টগ্রাম বন্দরের এনসিটি-২ বার্থে খালাস করা হয়। পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান সাভারের ‘গোল্ড স্টার গার্মেন্টস’-এর আনা এই চালানটি খালাসের জন্য গত ২২ আগস্ট কাস্টমসের সিস্টেমে বিল অব এন্ট্রি দাখিল করে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘এসআরএস সিন্ডিকেট’। কাস্টমস ও বন্দরের যাবতীয় কর…

আরও পড়ুন

নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ শুরু হয়েছে। এ পর্যন্ত চার খাতে বরাদ্দকৃত ১১ হাজার কোটি টাকার মধ্যে বিতরণ হয়েছে অর্ধেকের কিছু বেশি। তবে এই তালিকায় নেই বন্ধ হয়ে থাকা কারখানার কোনো আবেদন। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ বিতরণবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এতে দেখা যায়, প্রিশিপমেন্ট ক্রেডিট খাতে প্রাক-অর্থায়ন স্কিমে বিতরণ হয়েছে ৩ হাজার ৯০০ কোটি টাকা। এই সুবিধা পেয়েছেন ১,১০০ জন রপ্তানিকারক। কটেজ ও মাইক্রো খাতের উদ্যোক্তা তৈরিতে পিকেএসএফ-এর মাধ্যমে ৫ হাজার কোটি টাকার মধ্যে মাঠপর্যায়ে গেছে মাত্র ১ হাজার ২৫০ কোটি টাকা। তবে সৃজনশীল অর্থনীতিতে ঋণ বিতরণের গতি বেশ…

আরও পড়ুন

‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’-এ টেকসই অবকাঠামো ও পরিবেশবান্ধব ক্যাটাগরিতে সিলভার (রোপ্য) পুরস্কার অর্জন করেছে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এক্সিলেন্স ইন গ্রিন বিল্ডিং অ্যান্ড সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার’ শ্রেণিতে এই সম্মাননা লাভ করে। যৌথভাবে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ এবং ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ। মূলত পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো নির্মাণ, সম্পদের সঠিক ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থার বিশেষ অবদানের জন্য এনার্জিপ্যাক ফ্যাশনসকে এই পুরস্কার দেওয়া হয়। গত ৫ সেপ্টেম্বর ঢাকায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের পক্ষে ট্রফি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আয়াত রশিদ।

আরও পড়ুন

দেশে চলমান তীব্র গ্যাস সংকটে নিটওয়্যার খাতের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর মধ্যেই নতুন আমদানি নীতিতে ‘নিট ফেব্রিক্স’ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তৈরি পোশাক খাতে নতুন করে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। উদ্যোক্তারা বলছেন, বিদেশি ক্রেতাদের রফতানি আদেশ ঠিক রাখতে যখন বাধ্য হয়ে অনেক কারখানাকে কাঁচামাল আমদানি করতে হচ্ছে, তখন এই বিধিনিষেধ রফতানি বাণিজ্যে বড় বাধা হয়ে দাঁড়াবে। পরিস্থিতি বিবেচনায় সদ্য ঘোষিত ‘আমদানি নীতি ২০২৬-২০২৯’-এর সংশ্লিষ্ট ধারাটি স্থগিত অথবা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রীকে দেওয়া এক চিঠিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম এ আহ্বান জানান।চিঠিতে…

আরও পড়ুন

পোশাক কারখানার ফেলে দেওয়া টুকরো কাপড় বা ‘ঝুট’ দিয়েই নীলফামারীর সৈয়দপুরে গড়ে উঠেছে এক গতিশীল পোশাকশিল্প। শতকোটি টাকার এই অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি একদিকে যেমন পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে, অন্যদিকে কম মূল্যে সাধারণ মানুষের পোশাকিং চাহিদা মেটাচ্ছে। সৈয়দপুরের রেলবাজার, মুন্সীপাড়া, নয়াটোলা, হাতিখানাসহ বিভিন্ন এলাকায় বর্তমানে ৫০০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানা রয়েছে। এসএমই ফাউন্ডেশনের সহায়তায় প্রায় ৫০০টি পরিবার এই শিল্পের মাধ্যমে নিজেদের ভাগ্য বদলেছে। ঋতুভেদে এসব কারখানায় তৈরি হয় ভিন্ন ভিন্ন পোশাক। শীতে জ্যাকেট, হুডি ও ব্লেজার তৈরির যে ব্যস্ততা থাকে, তা গরমে টু-কোয়ার্টার, ট্রাউজার কিংবা উৎসবের দিনে ডেনিম প্যান্ট ও শার্ট তৈরিতে রূপ নেয়। এসব পোশাক কেবল দেশের অভ্যন্তরীণ বাজারেই…

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতীয় সংসদে এই নতুন কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। গঠিত কমিটিতে দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়াকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। সংসদ সূত্রে জানা গেছে, মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতি ক্রমে মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদীয় এই কমিটির বিস্তারিত তালিকা ও সদস্যদের নাম ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সরকারি দলের মোট ছয়জন সংসদ সদস্যকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বিরোধী দলীয় প্রতিনিধিত্ব হিসেবে জামায়াতে ইসলামীর…

আরও পড়ুন

আন্তর্জাতিক পোশাক ও টেক্সটাইল খাতের অন্যতম বৈশ্বিক আয়োজন ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস’-এর ৫৯তম আসর আজ ২ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিস-লে বুর্জে প্রদর্শনী কেন্দ্রে শেষ হচ্ছে। তিন দিনব্যাপী এই মেলাটি গত ৩১ আগস্ট শুরু হয়েছিল। এবারের প্রদর্শনীতে বিশ্বের ৩৫টি দেশের প্রায় ১,৩০০টি পোশাক ও টেক্সটাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্য ও উদ্ভাবন তুলে ধরে। বিশ্বজুড়ে পোশাক খাতের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা এবং টেকসই সোর্সিং ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে মেলাটি আয়োজিত হয়। মেলায় বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতের সক্রিয় উপস্থিতি দেখা গেছে। দেশের ১৭টি স্বনামধন্য টেক্সটাইল ও অ্যাপারেল প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্যাভিলিয়নের অধীনে ১২টি প্রতিষ্ঠান অংশ…

আরও পড়ুন

টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং শিল্পখাতের সঙ্গে বাস্তব সংযোগ তৈরির লক্ষ্যে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হয়েছে এনটেক ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘বিয়ন্ড দ্য ডিগ্রি: বিল্ডিং অ্যা সাকসেসফুল ক্যারিয়ার ইন টেক্সটাইল অ্যান্ড আরএমজি’ শীর্ষক ক্যারিয়ার সেমিনার। সোমবার (৩১ আগস্ট) এনটেক ক্যারিয়ার ক্লাবের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাসকো গ্রুপের বিপণন ও পণ্য উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক শেখ মামুন ফেরদৌস। সেমিনারে টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা…

আরও পড়ুন