EMMTEX SLN Textile Industry Advertisement Banner

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর আহত শিক্ষার্থী মাহমুদুল হাসানের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ইতোমধ্যে নিটার প্রশাসনের নিকট জমা দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী রবিবারের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সহায়তার চেক হস্তান্তর করা হবে।

নিটার পরিবার বিশ্বাস করে, সবার আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়ায় মাহমুদুল হাসান দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।মাহমুদুলের আশু সুস্থতা কামনা করে নিটার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com