EMMTEX SLN Textile Industry Advertisement Banner

টেক্সটাইল মিরর-এর অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন এবং দেশের বিভিন্ন প্রান্তে কাজ করা ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের সম্মাননা ও পুরস্কার প্রদানের লক্ষে আয়োজিত অনুষ্ঠান “দ্য মিরর ইভিনিং” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) রাজধানীর বনানীতে অবস্থিত ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেডে আয়োজিত এ অনুষ্ঠানে টেক্সটাইল ও আরএমজি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা, গার্মেন্টস কারখানার ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং টেক্সটাইল মিররের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সন্ধ্যা ৮টায় পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে অতিথিরা টেক্সটাইল মিররের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের টেক্সটাইল খাতে একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে এর সম্ভাবনা নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, নব-উদ্বোধিত ওয়েবসাইটটি দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পসংক্রান্ত সংবাদ, বিশ্লেষণধর্মী প্রতিবেদন এবং গবেষণাভিত্তিক কনটেন্ট আরও বিস্তৃত পাঠকের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে টেক্সটাইল মিররের সূচনা, সংগ্রাম ও পথচলা নিয়ে একটি স্মৃতিচারণমূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথিদের আবেগাপ্লুত করে। একইসঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে টেক্সটাইল মিররের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানটির সম্পাদক ও প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক।

টেক্সটাইল মিররের সম্পাদক ও ফাউন্ডার আতিকুর রহমান আতিক বলেন,

“টেক্সটাইল মিররের এই নতুন যাত্রায় সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আগামী দিনে আমরা দেশের আরএমজি ও টেক্সটাইল খাতের সংকট, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরার পাশাপাশি সমাধানের পথ অনুসন্ধানে কাজ করবো। টেক্সটাইল মিরর ভবিষ্যতে দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের একটি দায়িত্বশীল মুখপাত্র হিসেবে কাজ করতে চায়।”

অনুষ্ঠানটি সফল করতে টাইটেল স্পন্সর হিসেবে পাশে ছিল এমটেক্স সলিউশনস বিডি লিমিটেড (Emmtex Solutions BD Ltd.)। এছাড়াও কো-স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে ড. পেট্রি টেক্সটাইল অক্সিলিয়ারিজ (Dr. Petry Textile Auxiliaries), কালার স্টাইল বাংলাদেশ লিমিটেড (Color Style Bangladesh Limited), টেক্স সলিউশন (Tex Solution), স্টারসার্জ বাংলাদেশ লিমিটেড (Starsurge Bangladesh Ltd.) এবং অ্যাসোসিয়েট কেমিক্যালস (Associate Chemicals) । পুরো আয়োজনের মুহূর্তগুলো চমৎকারভাবে তুলে ধরতে ফটোগ্রাফি পার্টনার হিসেবে কাজ করেছে ফ্রেমক্লিক (FrameClick) ।

উল্লেখ্য, অনুষ্ঠানে বুটেক্স, নিটার, বিইউএফটি সহ দেশের বিভিন্ন প্রান্তের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, প্রতিনিধি, বিভিন্ন গারমেন্টস কারখানার এমডি অসংখ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বোপরি, দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের বর্তমান বাস্তবতা, সম্ভাবনা ও বৈশ্বিক অগ্রযাত্রাকে তুলে ধরতে টেক্সটাইল মিরর একটি শক্তিশালী মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। “দ্য মিরর ইভিনিং”-এর সফল আয়োজন সেই অগ্রযাত্রায় নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com