Author: মিরর ডেস্ক

BGMEA University of Fashion & Technology (BUFT)-এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং Team Group-এর ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ জুন ২০২৬ বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তাঁর কর্মময় জীবন, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। স্মরণসভায় BUFT Board of Trustees-এর চেয়ারম্যান ফারুক হাসান প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিবের শিল্পখাতের উন্নয়নে অবদান, দূরদর্শী নেতৃত্ব এবং নিবেদিত কর্মজীবনের কথা তুলে ধরেন। তিনি বলেন,…

আরও পড়ুন

একটি স্বনামধন্য বহুজাতিক টেক্সটাইল ডাইজ কোম্পানি তাদের সেলস ও টেকনিক্যাল বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদবী:ম্যানেজার – সেলস ও টেকনিক্যাল যোগ্যতা: • বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTEX) থেকে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। • বিশেষভাবে BUTEX-এর ৩৬তম, ৩৭তম ও ৩৮তম ব্যাচের প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। • টেক্সটাইল ডাইজ, কালারেশন অথবা টেকনিক্যাল সেলস ও মার্কেটিংয়ে ন্যূনতম ৭–৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। • কাস্টমার ডেভেলপমেন্ট, টেকনিক্যাল সাপোর্ট এবং বিজনেস গ্রোথ পরিচালনায় দক্ষতা থাকতে হবে। • ভ্রমণে আগ্রহী এবং ফলাফলভিত্তিক কর্মপরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে। সুযোগ-সুবিধা: • অত্যন্ত আকর্ষণীয় বেতন ও সম্মানজনক রিমিউনারেশন প্যাকেজ। • কোম্পানির পরিবহন সুবিধা। •…

আরও পড়ুন

“প্রতিশ্রুতি নয়, রোডম্যাপ — চলুন একসাথে এগিয়ে যাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইটিইটি এর আসন্ন ১৫তম কাউন্সিল নির্বাচনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম (TEF) মনোনীত ‘এনায়েত-সুমায়েল-নিক্সন’ প্যানেল এই ইশতেহার প্রকাশ করেছে। আগামী ২৬ জুন ২০২৬ তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্যানেলটিতে সভাপতি পদে ইঞ্জি. মো. এনায়েত হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, নিট এম্পায়ার লি.), সহ-সভাপতি পদে ইঞ্জি. সুমায়েল মোহাম্মদ মল্লিক (হেড অব অপারেশনস, আনলিমা ইয়ার্ন ডাইং) এবং মহাসচিব পদে ইঞ্জি. এ.এস.এম. হাফিজুর রহমান (নিক্সন) (নির্বাহী পরিচালক, আরএইচ কর্পোরেশন) প্রতিদ্বন্দ্বিতা করছেনএই বাস্তবতার পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর ১৫তম কাউন্সিল নির্বাচনে অংশ নিয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম (টিইএফ) সমর্থিত ‘এনায়েত-সুমায়েল-নিক্সন’…

আরও পড়ুন

গত ১৬ এপ্রিল ২০২৬ ‘টেক্সটাইল মিরর’-এর ওয়েবসাইট ও ফেসবুক পেজে “বায়িং হাউজের নামে প্রতারণা: পোশাক খাত থেকে কোটি কোটি ডলার পাচার” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনে ‘নয়েজ জিন্স লিমিটেড’ (Noize Jeans Ltd. HK) এবং প্রতিষ্ঠানটির পরিচালক মণীশ চৌহান ও অনুরাগ চৌহান সম্পর্কিত কিছু তথ্য প্রকাশিত হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রতিবেদনের তথ্য ও উপস্থাপন নিয়ে আপত্তি উত্থাপিত হলে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবেদনটি আমাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রত্যাহার করা হয়েছে। টেক্সটাইল মিরর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনামহানির উদ্দেশ্যে কখনো কোনো প্রতিবেদন প্রকাশ করে না। প্রত্যাহারকৃত প্রতিবেদনের কারণে যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট পক্ষের সুনাম,…

আরও পড়ুন

টেক্সটাইল শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় টেক্সটাইল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ (সিজন–০১) সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশসেরা টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা ছিল উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জমজমাট ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, অসাধারণ লড়াই ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (NITER) রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। পুরো টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়েরা ক্রীড়াসুলভ মনোভাব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দলগত চেতনার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই আয়োজন টেক্সটাইল শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, নেতৃত্ব এবং সুস্থ প্রতিযোগিতার চর্চাকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুন

চলতি ২০২৬ বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটিইএক্সএ) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, আলোচ্য চার মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ১১ দশমিক ২৪ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারি-এপ্রিলে যেখানে রফতানির পরিমাণ ছিল ২৯৮ কোটি ১৪ লাখ ডলার, সেখানে চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২৬৪ কোটি ৬২ লাখ ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে প্রায় ৩৩ কোটি ৫২ লাখ ডলার। কেবল এপ্রিল মাসেই এই পতন ছিল ১৭ দশমিক ২১…

আরও পড়ুন

দেশে পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপন ও সবুজ বিনিয়োগ উৎসাহিত করতে সম্প্রতি এক হাজার কোটি টাকার একটি নতুন আবর্তনশীল পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই বিশেষ তহবিলের আওতায় উদ্যোক্তারা সর্বোচ্চ ৫ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা পাবেন। সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের ‘সাসটেইনেবল ফিন্যান্স ডিপার্টমেন্ট’ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সরকারের দীর্ঘমেয়াদি ডেলটা প্ল্যান ২১০০, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং জাতীয় টেকসই অর্থায়ন নীতিমালার সঙ্গে মিল রেখে দেশের শিল্প খাতকে পরিবেশবান্ধব রূপান্তর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঋণের মেয়াদ ও সুদের হার: নতুন…

আরও পড়ুন

রাজধানীর পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’। প্রদর্শনীর ২০তম আসরের উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সম্মুখসারি থেকে ভবিষ্যতের পথে’। বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। প্রদর্শনীজুড়ে ডেনিমশিল্পের নতুন প্রযুক্তি, উদ্ভাবনী পণ্য ও টেকসই উৎপাদন–সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।আয়োজনের অংশ হিসেবে দুই দিনে পাঁচটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পণ্যের পাশাপাশি এমন সব উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবে, যা ভবিষ্যতের ডেনিমশিল্পের সম্ভাবনা ও দিকনির্দেশনা তুলে ধরবে।

আরও পড়ুন

জাতীয় টেক্সটাইল ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ফুটবল দলের প্রতিপক্ষ ছিল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। তবে ম্যাচ-পরবর্তী সময়ে টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ উত্থাপিত হয় যে, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি দলের হয়ে ক্যাম্পাসের বাইরের খেলোয়াড় অংশগ্রহণ করেছেন, যা প্রতিযোগিতার নির্ধারিত নীতিমালা ও অংশগ্রহণের নিয়মের পরিপন্থী। অভিযোগের প্রেক্ষিতে আয়োজক কর্তৃপক্ষ বিষয়টি যাচাই-বাছাই করে এবং টুর্নামেন্টের বিধি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে নিয়ম অনুসারে ন্যায্য প্রতিযোগিতার স্বার্থে নিটার ফুটবল দলকে ফাইনালে উন্নীত করা হয়।খেলাধুলার মূল চেতনা হলো সততা, শৃঙ্খলা ও ন্যায়সঙ্গত প্রতিযোগিতা। এসব মূল্যবোধ সমুন্নত রেখে আয়োজকদের গৃহীত সিদ্ধান্তকে নিটার পরিবার সম্মানের সঙ্গে গ্রহণ করছে এবং বিশ্বাস করে…

আরও পড়ুন

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ নিটার এর সাবেক শিক্ষার্থী এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)এর সাব-ইন্সপেক্টর রনি দেবনাথ সম্প্রতি একটি চাঞ্চল্যকর হত্যা মামলার সফল তদন্তের স্বীকৃতিস্বরূপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মাননা লাভ করেছেন। জানা যায়, গাজীপুরের গজারিয়া এলাকার বাসিন্দা হালিমা আক্তার (১৯) এর ধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে অসামান্য পেশাদারিত্ব, দক্ষতা এবং দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। ঘটনার তদন্তে পিবিআই মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে সক্ষম হয়। তদন্ত সূত্রে জানা যায়, গত ২৬ মে পূর্বপরিকল্পিতভাবে চারজন অভিযুক্ত হালিমা আক্তারকে নদীর তীরে ডেকে নেয়। পরে নৌকাযোগে নদীর…

আরও পড়ুন