গত ১৬ এপ্রিল ২০২৬ ‘টেক্সটাইল মিরর’-এর ওয়েবসাইট ও ফেসবুক পেজে “বায়িং হাউজের নামে প্রতারণা: পোশাক খাত থেকে কোটি কোটি ডলার পাচার” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনে ‘নয়েজ জিন্স লিমিটেড’ (Noize Jeans Ltd. HK) এবং প্রতিষ্ঠানটির পরিচালক মণীশ চৌহান ও অনুরাগ চৌহান সম্পর্কিত কিছু তথ্য প্রকাশিত হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রতিবেদনের তথ্য ও উপস্থাপন নিয়ে আপত্তি উত্থাপিত হলে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবেদনটি আমাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রত্যাহার করা হয়েছে।
টেক্সটাইল মিরর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনামহানির উদ্দেশ্যে কখনো কোনো প্রতিবেদন প্রকাশ করে না। প্রত্যাহারকৃত প্রতিবেদনের কারণে যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট পক্ষের সুনাম, মর্যাদা বা স্বার্থের ওপর বিরূপ প্রভাব পড়ে থাকে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তথ্যের যথার্থতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

