EMMTEX SLN Textile Industry Advertisement Banner

বিজিএমইএ’র ‘স্ট্যান্ডিং কমিটি অন স্মল কটেজ ইন্ডাস্ট্রি’ (ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক স্থায়ী কমিটি)-এর চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বি এ ফ্যাশনওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহমিজ বকুল। বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান তাকে এই পদে মনোনীত করেন। মো. শাহমিজ বকুল পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন এমবিএবিডি’র (MBABD) একজন শুরুর দিকের আজীবন সদস্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিজিএমইএ’র এই পদক্ষেপ বাংলাদেশের তৈরি পোশাক খাতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং স্থানীয় পর্যায়ে টেকসই উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মো. শাহমিজ বকুলকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় এমবিএবিডি পরিবারের পক্ষ থেকে বিজিএমইএ সভাপতিকে ধন্যবাদ ও নতুন চেয়ারম্যানকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com