EMMTEX SLN Textile Industry Advertisement Banner

অ্যানুয়াল ডিবেট কম্পেটিশন ২০২৬ -এর সেমিফাইনাল পর্ব। গত ১৭ জুন অনুষ্ঠিত এ পর্বে অংশগ্রহণকারী আটটি দলের মধ্য থেকে ফাইনালের জন্য নির্বাচিত হয়েছে ‘টিম তর্কতরঙ্গ’ ও ‘টিম মুক্তবাক’।

এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক পদ্ধতিতে অনুষ্ঠিত ফাইনালের মোশন ছিল— ‘এই সংসদ বিশ্বাস করে যে অনলাইন শিক্ষা কখনোই শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার বিকল্প হতে পারে না।’বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় ‘ টিম তর্কতরঙ্গ’, দলের প্রধানমন্ত্রী ছিলেন ১৫তম ব্যাচের রওশন জামিল চৌধুরী, মন্ত্রী ছিলেন ১৮তম ব্যাচের মো: জোবায়ের হাসান রুপম এবং সাংসদ ছিলেন মো: আবদুল মুহি।

অপরদিকে বিরোধী দল হিসেবে অংশ নেয় ‘টিম মুক্তবাক’, দলের নেতা ছিলেন ১৮তম ব্যাচের ইবতেশামুল আমিন অয়ন। উপদলনেতার দায়িত্ব পালন করেন মাহমুদুল হাসান এবং বিরোধী দলীয় সাংসদ ছিলেন মাহাজাবীন আলম।প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন টিইসিএন ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও অএ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন এবং ইঞ্জিনিয়ার নুসরাত জাহান।

যুক্তি, তথ্য ও উপস্থাপনার ভিত্তিতে বিচারকদের রায়ে মোশনটি গৃহীত হয়। এতে সরকারি দল ‘টিম তর্কতরঙ্গ’ ২০৭ পয়েন্ট অর্জন করে বিজয়ী হয়। অপরদিকে ‘টিম মুক্তবাক’ অর্জন করে ১৭৭ পয়েন্ট।

বিতর্কে অসাধারণ যুক্তি উপস্থাপন ও সাবলীল বক্তৃতার জন্য সরকারি দলের সদস্য রুপম ‘বেস্ট ডিবেটার’ নির্বাচিত হন।বিচারক ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন বলেন, “সুস্থ ধারার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বিজয়ী দলের প্রধানমন্ত্রী রওশন জামিল চৌধুরী বলেন, “নেতৃত্ব, বাকপটুতা ও সময় ব্যবস্থাপনায় নিজেকে সমৃদ্ধ করতে বিতর্ক চর্চার ফলাফল অপূরণীয় এবং অপরিহার্য।”

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com