- গ্যাস-বিদ্যুত সংকটের ভরসা, ব্যাটারিতে চলছে স্পিনিং মিল
- ‘সব চেষ্টা ব্যর্থ হলো, আজ আমি নিঃস্ব’: ১৯ বছরের গড়া কারখানা হারিয়ে উদ্যোক্তার হাহাকার
- পোল্যান্ডের ‘ট্রেন্ডস এক্সপো ২০২৬’-এ বিকেএমইএর নেতৃত্বে ৩৫ পোশাক প্রতিষ্ঠান
- যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানি বাড়াতে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কটনপোর্ট’
- পোশাক শ্রমিকদের সামাজিক সুরক্ষায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
- আইটিইটি’র নতুন পৃষ্ঠপোষক ও উপদেষ্টা কমিটি গঠিত
- সাড়ে তিন বছরে বন্ধ ২৮৭ পোশাক কারখানা, কর্মহীন পৌনে ২ লাখ
- নিটার টেক্সটাইল ক্লাবের আয়োজনে শুরু হচ্ছে “টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০”
Author: মিরর ডেস্ক
দেশে পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপন ও সবুজ বিনিয়োগ উৎসাহিত করতে সম্প্রতি এক হাজার কোটি টাকার একটি নতুন আবর্তনশীল পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই বিশেষ তহবিলের আওতায় উদ্যোক্তারা সর্বোচ্চ ৫ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা পাবেন। সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের ‘সাসটেইনেবল ফিন্যান্স ডিপার্টমেন্ট’ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সরকারের দীর্ঘমেয়াদি ডেলটা প্ল্যান ২১০০, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং জাতীয় টেকসই অর্থায়ন নীতিমালার সঙ্গে মিল রেখে দেশের শিল্প খাতকে পরিবেশবান্ধব রূপান্তর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঋণের মেয়াদ ও সুদের হার: নতুন…
রাজধানীর পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’। প্রদর্শনীর ২০তম আসরের উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সম্মুখসারি থেকে ভবিষ্যতের পথে’। বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। প্রদর্শনীজুড়ে ডেনিমশিল্পের নতুন প্রযুক্তি, উদ্ভাবনী পণ্য ও টেকসই উৎপাদন–সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।আয়োজনের অংশ হিসেবে দুই দিনে পাঁচটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পণ্যের পাশাপাশি এমন সব উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবে, যা ভবিষ্যতের ডেনিমশিল্পের সম্ভাবনা ও দিকনির্দেশনা তুলে ধরবে।
জাতীয় টেক্সটাইল ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ফুটবল দলের প্রতিপক্ষ ছিল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। তবে ম্যাচ-পরবর্তী সময়ে টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ উত্থাপিত হয় যে, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি দলের হয়ে ক্যাম্পাসের বাইরের খেলোয়াড় অংশগ্রহণ করেছেন, যা প্রতিযোগিতার নির্ধারিত নীতিমালা ও অংশগ্রহণের নিয়মের পরিপন্থী। অভিযোগের প্রেক্ষিতে আয়োজক কর্তৃপক্ষ বিষয়টি যাচাই-বাছাই করে এবং টুর্নামেন্টের বিধি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে নিয়ম অনুসারে ন্যায্য প্রতিযোগিতার স্বার্থে নিটার ফুটবল দলকে ফাইনালে উন্নীত করা হয়।খেলাধুলার মূল চেতনা হলো সততা, শৃঙ্খলা ও ন্যায়সঙ্গত প্রতিযোগিতা। এসব মূল্যবোধ সমুন্নত রেখে আয়োজকদের গৃহীত সিদ্ধান্তকে নিটার পরিবার সম্মানের সঙ্গে গ্রহণ করছে এবং বিশ্বাস করে…
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ নিটার এর সাবেক শিক্ষার্থী এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)এর সাব-ইন্সপেক্টর রনি দেবনাথ সম্প্রতি একটি চাঞ্চল্যকর হত্যা মামলার সফল তদন্তের স্বীকৃতিস্বরূপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মাননা লাভ করেছেন। জানা যায়, গাজীপুরের গজারিয়া এলাকার বাসিন্দা হালিমা আক্তার (১৯) এর ধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে অসামান্য পেশাদারিত্ব, দক্ষতা এবং দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। ঘটনার তদন্তে পিবিআই মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে সক্ষম হয়। তদন্ত সূত্রে জানা যায়, গত ২৬ মে পূর্বপরিকল্পিতভাবে চারজন অভিযুক্ত হালিমা আক্তারকে নদীর তীরে ডেকে নেয়। পরে নৌকাযোগে নদীর…
ঢাকার তৈরি পোশাক শিল্পের রপ্তানি কমে যাওয়ার পেছনে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, উচ্চ ব্যাংক সুদহার, বন্দর ব্যবস্থাপনার দুর্বলতা এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের বিষয়কে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। রপ্তানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি পরিচালনা পর্ষদ সভা শেষে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আন্তর্জাতিক ও দেশীয়—উভয় ধরনের কারণেই পোশাক খাত বর্তমানে চাপের মুখে রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়ে দেশের তৈরি পোশাক রপ্তানি আয় হয়েছে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৩ দশমিক ৪১ শতাংশ কম।বিজিএমইএর…
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং টেক্সটাইল ট্রেন্ড-এর যৌথ উদ্যোগে আয়োজিত “ন্যাশনাল টেক্সটাইল ফুটবল চ্যাম্পিয়নশিপ, সিজন-০১”-এর উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে নিটার টেক্সটাইল টিম। রোমাঞ্চকর এই ম্যাচে নিটার টেক্সটাইল টিম মুখোমুখি হয় টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ দলের। নির্ধারিত সময়ের খেলা শেষে উভয় দল সমতায় থাকায় ম্যাচের ফলাফল নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটের মাধ্যমে। পেনাল্টি শুটআউটে নিটার টেক্সটাইল টিম ৪–২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে। এই গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে নিটার টেক্সটাইল টিম টুর্নামেন্টের সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে। দলের খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, দৃঢ় মনোবল এবং সমন্বিত প্রচেষ্টা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিটার টেক্সটাইল পরিবারের সদস্য, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা…
বাংলাদেশ টেক্সটাইল প্রকৌশলীদের সংগঠন দ্যা ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর আসন্ন ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দুইজন শিক্ষক। তাঁরা দুই ভিন্ন প্যানেল থেকে পৃথক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে অংশগ্রহণকারী বুটেক্সের দুইজন শিক্ষকের মধ্যে রয়েছেন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইমদাদ সরকার এবং টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের প্রভাষক পৃথ্বিলা কামাল। ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদ থেকে কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. ইমদাদ সরকার এবং এনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদ থেকে মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৃথ্বিলা কামাল। আগামী ২৬ জুন (শুক্রবার) বুটেক্স ক্যাম্পাসে আইটিইটি’র এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে টেক্সটাইল…
ঢাকার উত্তরায় আজ জরুরি পরিচালনা পর্ষদ সভা করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। টানা রপ্তানি কমে যাওয়ার পরিস্থিতি এবং পোশাক খাতের বর্তমান সংকট নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ জানান, সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক রপ্তানিতে যে ধারাবাহিক পতন দেখা যাচ্ছে, তার কারণ ও সম্ভাব্য সমাধান খুঁজতেই এই জরুরি সভা ডাকা হয়েছে। একই সঙ্গে কয়েকটি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার পেছনের কারণও পর্যালোচনা করা হবে। তিনি বলেন, শুধু শুল্কসংক্রান্ত বিষয় নয়, বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘ সরবরাহ সময় (লিড টাইম) এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রভাবও রপ্তানি কমে যাওয়ার অন্যতম কারণ। রপ্তানি উন্নয়ন…
রাজধানীর রামপুরায় চাকরিচ্যুতির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ সোমবার (৮ জুন) দুপুরের পর থেকে তারা সড়কে অবস্থান নেন। শ্রমিকদের এই আন্দোলনের কারণে রামপুরা রুটের এক পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, চাকরি হারানোর প্রতিবাদে গার্মেন্টস কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ইনস্টিটিউট অব টেক্সটাইল প্রফেশনাল ডেভেলপমেন্ট (আইটিপিডি) টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (PGD-TIM) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থ মন্ত্রণালয়ের অধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP)-এর অর্থায়নে পরিচালিত এই কোর্সের সমস্ত খরচ বাংলাদেশ সরকার বহন করবে। অর্থাৎ নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এটি মূলত ৪৪ সপ্তাহের একটি প্রশিক্ষণ কর্মসূচি, যার মধ্যে ৩২ সপ্তাহ ক্লাস এবং ১২ সপ্তাহ ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত রয়েছে। কোর্সটির মোট আসন সংখ্যা ১৩২টি (ব্যাচ ১৭, ১৮, ১৯ এবং ২০)। চাকরিজীবী ও শিক্ষার্থীদের সুবিধার্থে শুধু শুক্র ও শনিবার (বিকেল ৩:০০ থেকে সন্ধ্যা ৬:০০ এবং সন্ধ্যা ৬:০০ থেকে…
