বিশ্বমঞ্চে তৈরি পোশাক খাতের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিকেএমইএ ও টাইম ম্যাগাজিনের বৈঠকবাংলাদেশের তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়ন ও ইতিবাচক ভাবমূর্তি বিশ্বমঞ্চে তুলে ধরতে আন্তর্জাতিক সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিনের প্রতিনিধি দলের সাথে এক বৈঠক করেছে বিকেএমইএ।
১ অক্টোবর বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে সংগঠনটির এক প্রতিনিধি দল টাইম ম্যাগাজিনের এডিটর-অ্যাট-লার্জ চার্লি ক্যাম্পবেলের সাথে আলোচনায় মিলিত হন।
বৈঠকে বিশ্বজুড়ে পাঠকদের কাছে বাংলাদেশের পোশাক শিল্পের অর্জন, পরিবেশবান্ধব ‘গ্রিন ফ্যাক্টরি’র ভূমিকা এবং সাম্প্রতিক টেকসই অগ্রগতি ব্যাপকভাবে তুলে ধরার কৌশল নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বিকেএমইএ-র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, পরিচালক সালাউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশন (বায়লা)-র ১ম সহ-সভাপতি হাসিন আরমান (অয়ন) উপস্থিত ছিলেন।


