ঢাকার উত্তরায় মেরিনো হোটেলে অনুষ্ঠিত হয়েছে স্কিল এলিভেশন একাডেমির ফ্ল্যাগশিপ প্রশিক্ষণ কর্মসূচি ‘Business Communication & Leadership Program’। গত ২ অক্টোবর দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্কিল এলিভেশন একাডেমির প্রতিষ্ঠাতা এবং মন্ডল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং) চন্দ্র শেখর দাসের পরিচালনায় আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাগত ক্ষেত্রের ১৯ জন পেশাজীবী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে পেশাগত উন্নয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে ছিল কার্যকর যোগাযোগ, মানুষের আচরণ ও প্রয়োজন বোঝা, কর্মক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক পরিচালনা এবং বিভিন্ন পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা বৃদ্ধি।
প্রশিক্ষণে Situational Leadership, Verbal and Non-Verbal Communication, Leadership Traits, Workplace Communication এবং Professional Effectiveness—এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
সেশনগুলোতে পরিস্থিতি ও ব্যক্তিভেদে নেতৃত্বের ধরন কীভাবে পরিবর্তন করা যায়, শব্দচয়ন ও কণ্ঠস্বরের পাশাপাশি বডি ল্যাঙ্গুয়েজ কীভাবে যোগাযোগকে প্রভাবিত করে এবং কার্যকর নেতৃত্বের জন্য প্রয়োজনীয় গুণাবলি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মক্ষেত্রে কার্যকরভাবে মতামত প্রকাশ, পেশাগত সম্পর্ক বজায় রাখা এবং বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়েও আলোচনা করা হয়।
আয়োজকদের মতে, কারিগরি দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি কার্যকর যোগাযোগ ও নেতৃত্বের সক্ষমতা একজন পেশাজীবীর কর্মদক্ষতা, সহযোগিতা, প্রভাব বিস্তার এবং ক্যারিয়ার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব সক্ষমতা আরও বিকশিত করার লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


