সড়কে বিশাল আকৃতির কোনো ট্রাক বা কাভার্ডভ্যান সামনে পড়লেই সাধারণত আমাদের মনে তৈরি হয় আতঙ্ক। একই সঙ্গে ট্রাকচালকদের নিয়ে অনেকের মনেই নানা ধরনের নেতিবাচক ধারণা খেলা করে। তবে সেই প্রচলিত দৃষ্টিভঙ্গি ইতিবাচকভাবে বদলে দেওয়ার পাশাপাশি নিরাপদ সড়ক বাস্তবায়নে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘উর্মি গ্রুপ’।
প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব পণ্য পরিবহনকারী ট্রাক ও কাভার্ডভ্যানের পেছনে চালকদের সন্তানদের আঁকা ছবি এবং তাদের মনের অনুভূতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এটি শুধু কোনো সাধারণ ছবি কিংবা যানবাহন নয়; বরং প্রতিটি রং ও অক্ষরের পেছনে জড়িয়ে আছে বাবার প্রতি একটি সন্তানের গভীর ভালোবাসা, আবেগ এবং নিরাপদে ফেরার আকুল প্রতীক্
যেমন—একটি ট্রাকের পেছনে ছোট্ট এক শিশুর লেখা, “প্রিয় বাবা, যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কী, তাহলে আমি মাথা উঁচু করে বলবো—আমার বাবা।”
চলন্ত পথে অন্য কোনো চালক বা পথচারীর চোখে যখন সন্তানের এই ভালোবাসার অভিব্যক্তি পড়বে, তখন নিশ্চিতভাবেই ট্রাকটি সম্পর্কে তাঁদের মনোভাব বদলে যাবে। ট্রাকটি আর কেবল ধাতব কোনো যান থাকবে না, হয়ে উঠবে একটি পরিবারের আবেগ ও অপেক্ষার নীরব প্রতীক।
সবচেয়ে বড় বিষয় হলো, উর্মি গ্রুপের এই উদ্যোগ চালকের নিজস্ব মনস্তত্ত্ব ও ড্রাইভিং আচরণে বড় প্রভাব ফেলবে। স্টিয়ারিং হাতে নিয়ে পেছনে নিজের সন্তানের হাতে আঁকা ছবি আর বার্তাটি তাকে বারবার স্মরণ করিয়ে দেবে—বাড়িতে তার জন্য কেউ পথ চেয়ে বসে আছে। দ্রুত পৌঁছানোর চেয়ে নিরাপদে প্রিয়জনের কাছে ফেরাই এখন প্রধান দায়িত্ব। ফলে এই দায়িত্ববোধ তাকে বেপরোয়া গতি কিংবা অসাবধানতার ঝুঁকি নেওয়া থেকে বিরত রাখতে উৎসাহিত করবে।
উর্মি গ্রুপের এই মানবিক প্রয়াস একদিকে যেমন সড়ক নিরাপত্তার জন্য এক নীরব সচেতনতা সৃষ্টি করবে, অন্যদিকে সমাজকেও ট্রাকচালকদের প্রতি নতুন করে ভাবতে শেখাবে। একটি ছোট্ট ছবি কিংবা সরল কিছু বাক্য হয়তো বিশাল কোনো পরিবর্তনের সূচনা করতে পারে।
পথচলাগুলো হোক শঙ্কা মুক্ত, বাবারা নিরাপদে ফিরে আসুক তাঁদের আদরের সন্তানদের কোলে, আর প্রতিটি সফরের শেষটা হোক প্রিয়জনের এক চিলতে প্রাণখোলা হাসিতে।
Trending
- বস্ত্রবর্জ্য থেকে পরিবেশবান্ধব বোতাম উদ্ভাবন করল আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে জমকালো গ্র্যাজুয়েশন ফ্যাশন শো
- নিরাপদ সড়কের বার্তা দিতে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
- ১০ অক্টোবরের মধ্যে পোশাক খাতের নতুন মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি আইবিসির
- বাংলাদেশে নতুন কারখানায় যাত্রা শুরু করল জার্মান পোশাক অনুষঙ্গ প্রতিষ্ঠান ওয়েন্ডলার ইন্টারলাইনিং
- স্কিল এলিভেশন একাডেমির আয়োজনে কমিউনিকেশন ও লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
- দুই-স্তরবিশিষ্ট সেলুলোজভিত্তিক সুপারঅ্যাবজর্বেন্ট হাইড্রোজেল কম্পোজিটের ১ম উদ্ভাবক সুষমা সাহা স্বাতী
- বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০


