নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি একটি শিল্প ভিজিটে অংশগ্রহণ করে আলিম নিট লিমিটেডে, যা মন্ডল গ্রুপের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই শিক্ষামূলক ভিজিটটি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ—বিভাগীয় প্রধান জি. এম. ফয়সাল আহমেদ, সিনিয়র লেকচারার এ. এম. রিয়াসাত আলম এবং লেকচারার ইসমাইল হোসেন ইমনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব শিল্প কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করে। ক্লাসরুমে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের সুযোগ পেয়ে তারা টেক্সটাইল শিল্পের বিভিন্ন প্রক্রিয়া, মেশিনারি ও প্রোডাকশন সিস্টেম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভ করে। এটি তাদের একাডেমিক শিক্ষাকে আরও সমৃদ্ধ করে এবং ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য প্রস্তুত হতে সহায়তা করে।
একজন শিক্ষার্থী বলেন, “এই ভিজিটের মাধ্যমে আমরা নিটিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত পুরো প্রোডাকশন প্রসেস কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। এতে আমাদের ধারণা অনেক পরিষ্কার হয়েছে, যা বই পড়ে পুরোপুরি বোঝা সম্ভব নয়।”
আরেকজন শিক্ষার্থী তার অভিজ্ঞতা প্রকাশ করে বলেন, “ইন্ডাস্ট্রির বাস্তব পরিবেশে কাজের ধরণ, মেশিন অপারেশন এবং কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে সরাসরি শেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ভিজিট আমাদের ক্যারিয়ার নিয়ে আরও আত্মবিশ্বাসী করেছে।”
শিক্ষার্থীরা এই শিক্ষামূলক উদ্যোগের জন্য তাদের সম্মানিত শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা মনে করেন, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও সহযোগিতা তাদের একাডেমিক উৎকর্ষতা ও পেশাগত দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রতিবেদক : মোঃ এহছানুল আজম মুন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

