টেক্সটাইল শিক্ষা, গবেষণা ও শিল্পখাতের সঙ্গে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সংযোগ জোরদারের লক্ষ্যে চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটাইল এডুকেশন ফেয়ার। বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ক্লাব–পিসিআইইউ’র উদ্যোগে আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে এই মেলা।
দিনব্যাপী এ আয়োজনে থাকবে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ, সেমিনার, ফ্যাব্রিক এক্সিবিশন, কুইজ প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশন। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক টেক্সটাইল প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন এবং শিল্পের বর্তমান চাহিদা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভের সুযোগ পাবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই মেলায় শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং টেক্সটাইল শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

