জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা প্রতিষ্ঠান (নিটার) ক্যাম্পাসে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ট্রাস্ট ব্যাংক পিএলসি দ্বিতীয় দিনের মতো তাদের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে।
সাত দিনব্যাপী এই কর্মসূচির আওতায় ব্যাংকের প্রতিনিধিরা ক্যাম্পাসে স্টল স্থাপন করে শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাংকিং সেবা, অ্যাকাউন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড, সঞ্চয় স্কিম এবং অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করছেন।
পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সরাসরি নিবন্ধনের সুযোগও রাখা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের আর্থিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার সুযোগ পাচ্ছেন।
উল্লেখ্য, ট্রাস্ট ব্যাংক পিএলসি’র এই সদস্য সংগ্রহ কার্যক্রম আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) পর্যন্ত নিটার ক্যাম্পাসে চলবে।

