শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং টেক্সটাইল ও পোশাক শিল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (এনটেক) আয়োজন করতে যাচ্ছে ‘জব ফেয়ার-২০২৬’।

আগামী আগস্টে

কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।আয়োজকদের তথ্যমতে, দেশের স্বনামধন্য টেক্সটাইল উৎপাদন, তৈরি পোশাক , ফ্যাশন ডিজাইন, মার্চেন্ডাইজিং, কোয়ালিটি অ্যাস্যুরেন্স, সিএডি/সিএএম, এবং টেক্সটাইল প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহ এ জব ফেয়ারে অংশগ্রহণ করবে।

এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়, সিভি জমা, ক্যারিয়ার পরামর্শ গ্রহণ এবং সম্ভাব্য চাকরির সুযোগ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন। একই সঙ্গে যোগ্য প্রার্থীরা তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগও পেতে পারেন।

জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারবেন বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান শিক্ষার্থী, সদ্য স্নাতক (ফ্রেশ গ্র্যাজুয়েট) এবং কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা (অ্যালামনাই)।আজকের দক্ষতা, আগামী দিনের কর্মসংস্থান—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত জব ফেয়ারটি শিল্প-কারখানা ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শিক্ষার্থীদের কর্মজীবনের পথ সুগম করতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আয়োজকরা সকল আগ্রহী শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে জব ফেয়ারে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com