বাংলাদেশের টেক্সটাইল শিক্ষার্থী ও তরুণদের জন্য দেশের অন্যতম বৃহৎ টেক্সটাইল ইনোভেশন ও নেটওয়ার্কিং ফেস্ট, “টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০”-এর রেজিস্ট্রেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নিটার টেক্সটাইল ক্লাব এর আয়োজনে আগামী ৮ ও ৯ অক্টোবর ২০২৬ তারিখে এই ফেস্ট অনুষ্ঠিত হবে।

ফেস্টে রয়েছে মোট ৭ টি কম্পিটিশন সেগমেন্ট। ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে জব ফেস্ট।টেক্সটাইল খাতের শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং সংশ্লিষ্টদের দক্ষতা, সৃজনশীলতা ও জ্ঞান তুলে ধরার পাশাপাশি ইন্ডাস্ট্রি এক্সপোজার এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

ফেস্টে থাকছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় কম্পিটিশন, ইন্ডাস্ট্রি এক্সপোজার, নেটওয়ার্কিং সেশন, সার্টিফিকেট এবং আকর্ষণীয় পুরস্কার। অংশগ্রহণকারীরা একইসঙ্গে নিজেদের দক্ষতা প্রদর্শন এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।

নিটার টেক্সটাইল ক্লাব এর পক্ষ থেকে সকল টেক্সটাইল শিক্ষার্থী ও আগ্রহীদের এই আয়োজনে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com