জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) নিটার টেক্সটাইল ক্লাব-এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে “টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০”। দেশের টেক্সটাইল খাতের শিক্ষার্থী ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যেই এই আয়োজন।
আগামী ৩০ আগস্ট ২০২৬ থেকে শুরু হবে “টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০”-এর নিবন্ধন কার্যক্রম। বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন।
শিক্ষার্থীদের জন্য এই ফেস্টে থাকছে—
১-চাকরি মেলা
২-বিভিন্ন ধরনের প্রতিযোগিতা
৩-শিল্পসংশ্লিষ্ট আলোচনা
৪-কর্মজীবন বিষয়ক আলোচনা
৫-টেক্সটাইল শিল্পের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ
৬-দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ৭-টেক্সটাইল শিল্প সম্পর্কে জ্ঞান অর্জন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ
উপস্থিত থাকবেন টেক্সটাইল শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
“টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০”-এ দেশের টেক্সটাইল ও পোশাকশিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা, শিল্পোদ্যোক্তা ও অভিজ্ঞ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তাঁদের কাছ থেকে শিক্ষার্থীরা শিল্পখাতের বর্তমান পরিস্থিতি, কর্মক্ষেত্রের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।
এই আয়োজন শুধু টেক্সটাইল প্রকৌশল শিক্ষার্থীদের জন্য নয়; বাংলাদেশের সকল শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের পাশাপাশি দেশের টেক্সটাইল শিল্প সম্পর্কে বাস্তব ধারণা অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নতুন সুযোগ তৈরির সুযোগ পাবেন।

