তরুণদের সংগঠন ইউথভার্স ইউনিয়নের আয়োজনে এবং ঢাকা কলেজ সাংস্কৃতিক ক্লাবের সহযোগিতায় আগামী ২৬ অক্টোবর ঢাকা কলেজের শহীদ এ.এন.এম. খুররম মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক যুব প্রভাব ও উদ্ভাবন সম্মেলন ২০২৬’-এর সাংস্কৃতিক সন্ধ্যা ‘মানবিকতার তাগিদে’।

এতে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ব্লু জিন্স এবং ঢাকা কলেজ সাংস্কৃতিক ক্লাব।আন্তর্জাতিক যুব প্রভাব ও উদ্ভাবন সম্মেলন ২০২৬-এর সমাপনী পর্বের অংশ হিসেবে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত ও তারুণ্যের উদ্দীপনার পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মানবিক উদ্যোগকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মূল লক্ষ্য শুধু তরুণদের জন্য একটি আনন্দমুখর সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা নয়, বরং সংগীতের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে উৎসাহিত করা। অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় ব্যয় করা হবে।

মাত্র ৬০ টাকার অনুদানমূলক প্রবেশপত্রের মাধ্যমে দর্শনার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন। এর ফলে তরুণদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি একটি মানবিক উদ্যোগে অবদান রাখার সুযোগ তৈরি হবে।

যুবভার্স ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক যুব প্রভাব ও উদ্ভাবন সম্মেলন ২০২৬-এর মূল লক্ষ্য তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে সামাজিক সমস্যা মোকাবিলা, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং ইতিবাচক পরিবর্তনে তরুণদের ভূমিকা জোরদার করা। সেই ধারাবাহিকতায় ‘মানবিকতার তাগিদে’ সংগীত ও সামাজিক দায়বদ্ধতাকে একই মঞ্চে নিয়ে আসার একটি উদ্যোগ।

আগামী ২৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় ঢাকা কলেজের শহীদ এ.এন.এম. খুররম মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদক : মোঃ এহসানুল আজম মুন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com