নতুন গঠিত সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এই সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন। জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, দেশে দেশি-বিদেশি বিনিয়োগ প্রবাহ বাড়াতে ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সম্প্রতি তিনটি সরকারি সংস্থা একীভূত করা হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একত্রিত করে নতুন এই ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠন করা হয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com