আশুলিয়ায় জামগড়ায় অবস্থিত একটি তৈরি পোশাক কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হলেও সড়কে তীব্র যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে ব্যাঘাত ঘটছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে জামগড়ার ওই তৈরি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।

আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, সন্ধ্যায় আগুন লাগার খবর পাওয়ার পরপরই ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট নিয়ে গাড়ি রওনা হয়। তবে বাইপাইল সড়কে চরম যানজট থাকায় গাড়িগুলো আটকে পড়ে।

ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর ক্ষয়ক্ষতি ও আগুনের তীব্রতা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com