পোশাক শিল্পে অস্থিরতা নিরসনে সরকারের জরুরি হস্তক্ষেপ চায় আইটিইটিদেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী পোশাক ও টেক্সটাইল খাতে চলমান অস্থিতিশীলতা ও সংকট কাটাতে সরকারের দ্রুত হস্তক্ষেপ চেয়েছে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার्स অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)।

রোববার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ দাবি জানায়। আইটিইটি সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজার যৌথ স্বাক্ষরে এই বিবৃতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, শ্রমিক অসন্তোষ এবং সড়ক অবরোধের কারণে শিল্প খাতের স্বাভাবিক উৎপাদন ও কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ায় দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি বাণিজ্য চরম হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিনের গ্যাস সংকট ও অন্যান্য প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই এ ধরনের নৈরাজ্য শিল্পের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।গাজীপুরে শ্রমিক আন্দোলনের মুখে বহিরাগত ঠেকাতে গণবিজ্ঞপ্তি

গাজীপুরের কালিয়াকৈরে চলমান শ্রমিক আন্দোলন ঘিরে বহিরাগতদের আনাগোনা ও অপতৎপরতা বন্ধে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। এতে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের ভাড়াটেদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইনের স্বাক্ষরে এই জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্ল্যাট বা বাসার ভাড়াটেরা যদি নিজেদের পরিবারের সদস্য ব্যতীত অন্য কোনো বহিরাগতকে আশ্রয় দেন কিংবা কোনো অপরাধী চক্র বাসা ভাড়া নিয়ে অবস্থান করে, তবে তা অবিলম্বে স্থানীয় থানা অথবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে।

এ বিষয়ে কোনো তথ্য না লুকিয়ে রাখলে এবং পরবর্তীতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়ভার সংশ্লিষ্ট বাড়িওয়ালাকেই নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আইটিইটি মনে করে, শ্রমিকের ন্যায্য দাবি পূরণের পাশাপাশি কারখানাগুলোর নিরাপত্তা, উৎপাদন পরিবেশ এবং আইনশৃঙ্খলা বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিক অসন্তোষের যৌক্তিক বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। একই সঙ্গে নাশকতা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

শিল্পের উৎপাদন, ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় সরকার, মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছে আইটিইটি।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com