Author: মিরর ডেস্ক

বিশ্ববাজারে শক্ত অবস্থান ধরে রাখলেও তৈরি পোশাক রপ্তানিতে কাঙ্ক্ষিত বৈচিত্র্য আনতে পারছে না বাংলাদেশ। দেশের পোশাক রপ্তানির সিংহভাগই এখনো কটন বা তুলাভিত্তিক মৌলিক (বেসিক) ও কম দামি পণ্যের মধ্যে সীমাবদ্ধ। ফলে উচ্চমূল্য, প্রযুক্তিনির্ভর ও বিশেষায়িত পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশের উপস্থিতি এখনো বেশ অপ্রতুল। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের (বিএভি) এক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ৭৭ শতাংশই (৭৬.৯৪%) ছিল মৌলিক বা বেসিক ক্যাটাগরির। অথচ একই সময়ে বৈশ্বিক পোশাক রপ্তানিতে এসব বেসিক পণ্যের অংশ ছিল ৬১.৫৮ শতাংশ। ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৪২৬ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়, যার মধ্যে বাংলাদেশের ছিল ৩৮.৮২৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ মূলত কয়েকটি নির্দিষ্ট…

আরও পড়ুন

টেক্সটাইল প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশের নবনির্বাচিত ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আর্মি গলফ ক্লাবে সন্ধ্যা ৭টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইটিইটির নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শিল্পখাত, বিশেষ করে তৈরি পোশাকশিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিল্পায়ন ও উৎপাদন ব্যবস্থাকে আধুনিক করতে টেক্সটাইল প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের ভূমিকা অপরিসীম। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন ও দক্ষ মানবসম্পদ তৈরির দিকে…

আরও পড়ুন

টেক্সটাইল ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলি শুরু ২৭ সেপ্টেম্বরবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় ও চতুর্থ পর্বের শিক্ষার্থীদের ইনস্টিটিউট বদলির প্রক্রিয়া শুরু হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবরের মধ্যে নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে আবেদন জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী অনিমেশ পালের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বদলির আবেদনে শিক্ষার্থীকে বাবা, মা বা অভিভাবকের স্বাক্ষর নিতে হবে। আবেদন জমা পড়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে পাঠাবে।

আরও পড়ুন

জাপানের ২২ বিলিয়ন ডলারের পোশাক বাজারে বাংলাদেশের অংশীদারত্ব বাড়াতে একটি বিশেষ ‘জাপান ডেস্ক’ চালু করেছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে নতুন এই ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাপানি ক্রেতাদের সঙ্গে কাজ করার জন্য ইতিমধ্যে ১০০টি তৈরি পোশাক কারখানাকে নির্বাচিত করেছে সংগঠনটি। বর্তমানে জাপানে বাংলাদেশ ১ বিলিয়ন ডলারের কিছু বেশি পোশাক রপ্তানি করে। নতুন এই উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশটিতে রপ্তানির পরিমাণ ৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এছাড়া তেজিন ফ্রন্টিয়ার, মারুবেনি কর্পোরেশন, ইতোকু কর্পোরেশন ও টয়োটা…

আরও পড়ুন

হামীম গ্রুপের পরিবেশবান্ধব পোশাক তৈরি কারখানা ক্রিয়েটিভ কালেকশন লিমিটেড (সিসিএল) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান এইচ ই মাইকেল মিলার এবং ইতালির রাষ্ট্রদূত এইচ ই অ্যান্টোনিও অ্যালেসান্দ্রো। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা কারখানাটির তৈরি পোশাক ও ওয়াশিং ইউনিট ঘুরে দেখেন। এ সময় তাঁরা হামীম গ্রুপের উৎপাদন সক্ষমতা, পরিবেশবান্ধব ও টেকসই নানা পদক্ষেপ এবং দায়িত্বশীল কারখানা পরিচালনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পরিদর্শন শেষে হামীম গ্রুপ আশা প্রকাশ করে যে, বাংলাদেশের পোশাক শিল্পকে আরও টেকসই, উদ্ভাবনী ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে এ ধরনের আলোচনা ও দ্বিপক্ষীয় অংশীদারিত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

টেক্সটাইল বিষয়ের শিক্ষার্থী ও পেশাজীবীদের কারিগরি দক্ষতা মূল্যায়নে নতুন সুযোগ নিয়ে এসেছে ‘অনলাইন টেক্সটাইল স্কুল’ (Online Textile School)। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে ইন্টারঅ্যাকটিভ উপায়ে লাইভ এমসিকিউ (MCQ) পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্র্যাকটিস প্ল্যাটফর্মটি টেক্সটাইল সংক্রান্ত ভাইভা, চাকরির ইন্টারভিউ এবং একাডেমিক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনীয় টেকনিক্যাল জ্ঞান যাচাই এবং ত্বরান্বিত করার সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা https://onlinetextileschool.com/practice লিংকে ভিজিট করে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ ও অনুশীলন করতে পারবেন।

আরও পড়ুন

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক খাত থেকে মোট ৩৮ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় অর্জিত হয়েছে। বিশ্বজুড়ে তৈরি পোশাকের মোট রপ্তানি বাজারে বর্তমানে বাংলাদেশের অর্জিত অংশের পরিমাণ দাঁড়িয়েছে ৯ দশমিক ১ শতাংশ। সম্প্রতি প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।প্রতিবেদনের তথ্যানুযায়ী, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাতকে মূলত তিনটি প্রধান শ্রেণিতে বিন্যস্ত করা হয়েছে। এর মধ্যে টি-শার্ট, সোয়েটার ও অন্তর্বাস নিয়ে গঠিত ‘নিটওয়্যার’ খাত থেকে এসেছে মোট পোশাক রপ্তানির অর্ধেকেরও বেশি বা ৫৪ শতাংশ আয়। অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগীদের তুলনায় শার্ট, প্যান্ট, জিন্স ও স্যুটের সমন্বয়ে গঠিত ‘ওভেন’ খাতে বাংলাদেশ এখনও বেশ পিছিয়ে রয়েছে। প্রতিবেদনে উল্লেখ…

আরও পড়ুন

বাংলাদেশ-নাইজেরিয়া বাণিজ্য বাড়াতে বিকেএমইএ ও হাইকমিশনারের বৈঠকনাইজেরিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ানো এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিকেএমইএ নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছেন নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিয়া মো. মাইনুল কবির। বিকেএমইএ’র ঢাকা কার্যালয়ে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে নাইজেরিয়ার বাজারে দেশীয় নিটওয়্যার ও তৈরি পোশাকের পরিধি সম্প্রসারণ, সম্ভাব্য আমদানিকারকদের সাথে সরাসরি বিটুবি (B2B) সম্পর্ক তৈরি এবং নতুন বাজার দখলের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে নাইজেরিয়া থেকে তুলা আমদানি করে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতে ব্যবহারের মাধ্যমে যৌথ ভ্যালু-চেইন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নাইজেরিয়ার ব্যবসায়ী ও আমদানিকারকদের বাংলাদেশ…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভরতা কমিয়ে মোংলা বন্দরের ব্যবহার বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বিকেএমইএ ও মোংলা বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি ঢাকার বিকেএমইএ কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মুস্তফা এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এ নিয়ে বিস্তারিত কথা বলেন। বৈঠকে মোংলা বন্দরের চেয়ারম্যান জানান, বন্দরটিতে বর্তমানে সর্বোচ্চ ৯.৫ মিটার ড্রাফট ও ২২৫ মিটার দীর্ঘ জাহাজ চলাচলের সক্ষমতা রয়েছে। এছাড়া জেটিগুলোতে এক সঙ্গে সর্বোচ্চ ৫২টি জাহাজ নোঙর করার সুবিধা রয়েছে। পোশাক খাতের রপ্তানি বাড়াতে মোংলা বন্দরের বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। অন্যদিকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, মোংলা বন্দর যদি…

আরও পড়ুন

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বিকট শব্দে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে জামগড়া এলাকায় অবস্থিত প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে কারখানার বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও সড়কে তীব্র যানজটের কারণে পৌঁছাতে ব্যাঘাত ঘটে। আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট নিয়ে গাড়ি রওনা হয়। তবে বাইপাইল সড়কে চরম যানজট থাকায় গাড়িগুলো আটকে পড়ে। পরবর্তীতে যানজট ঠেলে ফায়ার সার্ভিসের…

আরও পড়ুন