- ‘মাস্টারিং দ্য আর্ট অব প্রেজেন্টেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ১২-১৪ নভেম্বর আয়োজিত হবে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
- ন্যূনতম ৩০ হাজার টাকা বেতদের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ
- হ্যামস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- পোশাক রপ্তানিতে ৬.১ শতাংশ প্রবৃদ্ধি, প্রথম তিন মাসে আয় ১০৫৮ কোটি ডলার
- জেটিআই ছাত্র হোস্টেলে মিনি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
- বাংলাদেশে এলপিপির এলসি চুক্তি ৭৫০ মিলিয়ন ডলারে উন্নীত
- আইএসইউতে ‘দ্য ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬’ অনুষ্ঠিত
Author: মিরর ডেস্ক
বিশ্বমঞ্চে তৈরি পোশাক খাতের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিকেএমইএ ও টাইম ম্যাগাজিনের বৈঠকবাংলাদেশের তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়ন ও ইতিবাচক ভাবমূর্তি বিশ্বমঞ্চে তুলে ধরতে আন্তর্জাতিক সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিনের প্রতিনিধি দলের সাথে এক বৈঠক করেছে বিকেএমইএ। ১ অক্টোবর বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে সংগঠনটির এক প্রতিনিধি দল টাইম ম্যাগাজিনের এডিটর-অ্যাট-লার্জ চার্লি ক্যাম্পবেলের সাথে আলোচনায় মিলিত হন। বৈঠকে বিশ্বজুড়ে পাঠকদের কাছে বাংলাদেশের পোশাক শিল্পের অর্জন, পরিবেশবান্ধব ‘গ্রিন ফ্যাক্টরি’র ভূমিকা এবং সাম্প্রতিক টেকসই অগ্রগতি ব্যাপকভাবে তুলে ধরার কৌশল নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিকেএমইএ-র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, পরিচালক সালাউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশন (বায়লা)-র ১ম সহ-সভাপতি হাসিন আরমান…
শিল্পখাতের বাস্তব কর্মপরিবেশ, আধুনিক প্রযুক্তি এবং উৎপাদন ব্যবস্থার সঙ্গে পরিচিত হতে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (এনআইডি)-এর শিক্ষার্থীরা। সম্প্রতি মন্ডল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মনট্রিমস লিমিটেডের কারখানা পরিদর্শন করেন তারা। এনআইডি’র ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) ১৩তম ব্যাচ এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি (এএমটি) কোর্সের শিক্ষার্থীরা এই পরিদর্শনে অংশ নেন। পরিদর্শনকালে শিক্ষার্থীরা পোশাক খাতের অ্যাকসেসরিজ বা অনুষঙ্গ উৎপাদন প্রক্রিয়া, আধুনিক প্রস্তুতপ্রণালি, মান নিয়ন্ত্রণ এবং কারখানার সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে দেখার সুযোগ পান। আয়োজকদের মতে, শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষাকে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে সমন্বয় করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই শিল্প সফরের সমন্বয়কের দায়িত্ব পালন করেন এনআইডি’র সিনিয়র লেকচারার এহতেশাম বিল্লাহ শাওন।…
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সদস্যপদ লাভ করেছে নতুন আটটি তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালকদের হাতে আনুষ্ঠানিকভাবে সদস্যপদের সনদপত্র তুলে দেওয়া হয়। বিজিএমইএ পরিবারে যুক্ত হওয়া নতুন প্রতিষ্ঠানগুলো হলো— শামীমা অ্যাপারেলস, ব্রাদার ক্রিয়েটিভ ফ্যাশন লিমিটেড, আরবান স্টিচ লিমিটেড, ওয়ারা ডেনিমস অ্যান্ড ফ্যাশনওয়্যার লিমিটেড, জার অ্যাপারেলস লিমিটেড, ওয়ান ওয়ার্ল্ড অ্যাপারেল লিমিটেড, জেবি অ্যাপারেলস লিমিটেড এবং ফ্যারিজ ডিজাইন (বিডি) নিটওয়ার্কস। অনুষ্ঠানে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান নতুন সদস্য প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের হাতে সনদপত্র হস্তান্তর করেন। সনদ গ্রহণ করেন—
মার্কেট লিডার মার্কস অ্যান্ড স্পেন্সারের (এমঅ্যান্ডএস) মর্যাদাপূর্ণ ‘প্ল্যান-এ সাস্টেইনেবিলিটি অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে ফখরুদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড। সম্প্রতি অনুষ্ঠিত ‘এমঅ্যান্ডএস সাপ্লায়ার সামিট ২০২৬’-এ টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদনের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই প্রক্রিয়ায় পোশাক তৈরি করে আসছে ফখরুদ্দিন টেক্সটাইল। কারখানা কর্তৃপক্ষের মতে, পুরো টিমের অক্লান্ত পরিশ্রম এবং এমঅ্যান্ডএসের সাথে সুদৃঢ় অংশীদারিত্বের ফলেই এই অভাবনীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এই স্বীকৃতির জন্য মার্কস অ্যান্ড স্পেন্সারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফখরুদ্দিন টেক্সটাইল। ভবিষ্যতে বস্ত্র খাতে পরিবেশবান্ধব এবং টেকসই উদ্ভাবন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
রপ্তানিমুখী পোশাক ও টেক্সটাইল শিল্পের জন্য কাঁচামাল আমদানির নিয়মাবলি সহজ করেছে সরকার। এর অংশ হিসেবে নিট কাপড় বা নিট ফেব্রিক আমদানিতে বহাল থাকা নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এই নতুন সিদ্ধান্তের ফলে দেশের নিটওয়্যার রপ্তানিকারকরা এখন থেকে আগের মতোই সুবিধাজনকভাবে বিদেশ থেকে নিট কাপড় আমদানি করতে পারবেন। গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয় ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২৯’-এ প্রয়োজনীয় সংশোধন এনে নির্দেশিকা জারি করে। সংশোধিত এই নীতির মাধ্যমে কাঁচামাল সংগ্রহ, পোশাক উৎপাদন ও সরাসরি রপ্তানি প্রক্রিয়া আগের চেয়ে অনেক গতিশীল ও সহজ হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।এর আগে চলতি বছরের ২৫ আগস্ট সরকার নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২৯’ প্রকাশ করেছিল। তবে…
টেক্সটাইল ও পোশাক শিল্প বিষয়ক দেশের অন্যতম শীর্ষ সংবাদপত্র ‘টেক্সটাইল ফোকাস’-এর ১০ বছর পূর্তি এবং ‘সাস্টেইনেবল বিজনেস কানেক্ট’ (এসবিসি)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার রেডিসন ব্লু হোটেলে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ-র মুখপাত্র আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ পরিচালক শাহ রায়ীদ চৌধুরী ও নাফিস-উদ-দৌলা। এ ছাড়া বিপিএএমইএ সভাপতি মো. শাহরিয়ার, বায়লার সভাপতি আবরার হোসেন সায়েম, বিজিবিএ সভাপতি মো. আবদুল হামিদ এবং আইটিইটি সভাপতি…
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ৯ম থেকে ২০তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৭। আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬। চাকরির বিবরণ ১. পদের নাম: প্রভাষক (অ্যাপারেল) পদসংখ্যা: ১ বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-৯) ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা। ২. পদের নাম: লাইব্রেরিয়ান পদসংখ্যা: ১ বেতন স্কেল ও গ্রেড(গ্রেড-৩) : ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা। ৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ২ বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা। ৪. পদের নাম: কেয়ারটেকারপদসংখ্যা: ১ বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা। ৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদসংখ্যা: ৪ বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা। ৬. পদের নাম: সহকারী হিসাবরক্ষক…
পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীতে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মির্জান আল শামীম, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোস্তফা, বাংলাদেশ গার্মেন্টস লেবার কংগ্রেসের সভাপতি শামীমা আক্তার, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরেবিন্দু বেপারী বিন্দু, জাতীয় তৃণমূল ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হামজা, পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল, স্বাধীন গার্মেন্টস…
বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এ শুরু হতে যাচ্ছে আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’। বিশ্ববিদ্যালয়ের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘একাত্তর সাংস্কৃতিক সংঘ’-এর আয়োজনে আগামী ২ অক্টোবর ২০২৬ তারিখে বুটেক্স ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটানো এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই আয়োজন করা হয়। এটি প্রতিযোগিতার চতুর্থ আসর। এবারের আসরে বুটেক্সের মোট ১১টি বিভাগ অংশ নিচ্ছে। প্রতিযোগিতাটি মূলত তিনটি ভিন্ন বিভাগে অনুষ্ঠিত হবে— গান, নৃত্য এবং নাটক। নিজ নিজ বিভাগের প্রতিনিধিত্ব করে সেরা পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনে লড়বেন প্রতিযোগীরা। বিশ্ববিদ্যালয় অঙ্গনে…
বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানির ক্ষেত্রে আরোপিত অ্যান্টিডাম্পিং শুল্কের হার পুনর্বিন্যাস করেছে ভারত সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তালিকাভুক্ত নয় এমন বাংলাদেশি প্রতিষ্ঠানের পাটের সুতা বা টুইন রপ্তানিতে প্রতি টনে সর্বোচ্চ ৪৪৫ ডলার পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হবে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ গত বৃহস্পতিবার এক বিশেষ গেজেটের মাধ্যমে শুল্কের এই নতুন হার ঘোষণা করে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেড রেমিডিজ অনুবিভাগ (ডিজিটিআর)-এর চালানো এক পর্যালোচনার ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে।গেজেটের তথ্য অনুযায়ী, বাংলাদেশি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই হারে শুল্ক বসানো হয়নি। তালিকায় নির্দিষ্ট নাম নেই—এমন সাধারণ রপ্তানিকারকদের ক্ষেত্রে পাটের সুতা বা টুইনে টনপ্রতি ৪৪৫ ডলার, হেসিয়ান ফ্যাব্রিকসে ৮৮ ডলার এবং…

