Author: মিরর ডেস্ক

সড়কে বিশাল আকৃতির কোনো ট্রাক বা কাভার্ডভ্যান সামনে পড়লেই সাধারণত আমাদের মনে তৈরি হয় আতঙ্ক। একই সঙ্গে ট্রাকচালকদের নিয়ে অনেকের মনেই নানা ধরনের নেতিবাচক ধারণা খেলা করে। তবে সেই প্রচলিত দৃষ্টিভঙ্গি ইতিবাচকভাবে বদলে দেওয়ার পাশাপাশি নিরাপদ সড়ক বাস্তবায়নে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘উর্মি গ্রুপ’।প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব পণ্য পরিবহনকারী ট্রাক ও কাভার্ডভ্যানের পেছনে চালকদের সন্তানদের আঁকা ছবি এবং তাদের মনের অনুভূতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এটি শুধু কোনো সাধারণ ছবি কিংবা যানবাহন নয়; বরং প্রতিটি রং ও অক্ষরের পেছনে জড়িয়ে আছে বাবার প্রতি একটি সন্তানের গভীর ভালোবাসা, আবেগ এবং নিরাপদে ফেরার আকুল প্রতীক্যেমন—একটি ট্রাকের পেছনে ছোট্ট এক শিশুর লেখা, “প্রিয় বাবা, যদি…

আরও পড়ুন

১০ অক্টোবরের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) শ্রমিকদের জন্য নতুন সর্বনিম্ন মজুরি বোর্ড পুনর্গঠনের জোর দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যে সরকারের কাছে এ আহ্বান জানায় শ্রমিক সংগঠনটি। রবিবার (৪ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর কাছে দেওয়া এক স্মারকলিপিতে আইবিসি এ দাবি জানায়। সংস্থাটি জানায়, দেশের বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও শ্রম আইনের বাধ্যবাধকতা বিবেচনায় এনে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি। আইবিসি উল্লেখ করে, সংশোধিত বাংলাদেশ শ্রম আইন ২০২৬-এর ১৩৯(৬) ধারা অনুযায়ী, ন্যূনতম মজুরি পর্যালোচনার সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে তিন বছর করা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। সেই হিসাব…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের পাশে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে কারখানা চালু করেছে জার্মানভিত্তিক পোশাক অনুষঙ্গ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ওয়েন্ডলার ইন্টারলাইনিং বাংলাদেশ লিমিটেড’। শনিবার (৩ অক্টোবর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন উৎপাদন সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী আয়োজনে ওয়েন্ডলার ইন্টারলাইনিং গ্রুপের শীর্ষ কর্মকর্তা, পোশাক খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী অংশীদাররা উপস্থিত ছিলেন। নতুন এই কারখানা চালুর মাধ্যমে দেশীয় তৈরি পোশাক কারখানাগুলোকে দ্রুত পণ্য সরবরাহ ও কারিগরি সহায়তা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জার্মানির ঐতিহ্যবাহী এই পারিবারিক ব্যবসাটির যাত্রা শুরু হয় ১৮৪৩ সালে। প্রথমে বস্ত্র প্রক্রিয়াজাতকরণ (টেক্সটাইল ফিনিশিং) দিয়ে শুরু করলেও পরবর্তীতে এটি পোশাক খাতের বিশ্বমানের ‘ইন্টারলাইনিং’…

আরও পড়ুন

ঢাকার উত্তরায় মেরিনো হোটেলে অনুষ্ঠিত হয়েছে স্কিল এলিভেশন একাডেমির ফ্ল্যাগশিপ প্রশিক্ষণ কর্মসূচি ‘Business Communication & Leadership Program’। গত ২ অক্টোবর দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্কিল এলিভেশন একাডেমির প্রতিষ্ঠাতা এবং মন্ডল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং) চন্দ্র শেখর দাসের পরিচালনায় আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাগত ক্ষেত্রের ১৯ জন পেশাজীবী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে পেশাগত উন্নয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে ছিল কার্যকর যোগাযোগ, মানুষের আচরণ ও প্রয়োজন বোঝা, কর্মক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক পরিচালনা এবং বিভিন্ন পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা বৃদ্ধি। প্রশিক্ষণে…

আরও পড়ুন

টেক্সটাইল শিল্পের ডাইং প্রক্রিয়া থেকে তৈরি বর্জ্যপানি শোধনে সেলুলোজভিত্তিক একটি নতুন উপকরণ উদ্ভাবন করেছেন গবেষক ও শিক্ষাবিদ সুষমা সাহা স্বাতী। দুই-স্তরবিশিষ্ট এই সেলুলোজভিত্তিক সুপারঅ্যাবজর্বেন্ট হাইড্রোজেল কম্পোজিটের ১ম উদ্ভাবক তিনি। উদ্ভাবনটির জন্য বাংলাদেশে পেটেন্ট নম্বর ১০০৬৯৯৬ মঞ্জুর হয়েছে। সংশ্লিষ্ট পেটেন্ট আবেদন নম্বর BD-P-2023-189।টেক্সটাইল কারখানার ডাইং প্রক্রিয়ায় ব্যবহৃত রং ও বিভিন্ন রাসায়নিক উপাদানের কারণে তৈরি বর্জ্যপানি শোধন বাংলাদেশের টেক্সটাইল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত বিষয়। এই প্রেক্ষাপটে সুষমা সাহা স্বাতীর গবেষণায় সেলুলোজভিত্তিক হাইড্রোজেল কম্পোজিট ব্যবহার করে বর্জ্যপানি থেকে টেক্সটাইল ডাই ও সংশ্লিষ্ট দূষক অপসারণের বিষয়টি পরীক্ষা করা হয়েছে। গবেষণায় জলীয় ডাই দ্রবণ, সিমুলেটেড ল্যাবরেটরি ডাইং ইফ্লুয়েন্ট এবং শিল্পকারখানার টেক্সটাইল ডাইং ইফ্লুয়েন্ট ব্যবহার…

আরও পড়ুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’। বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় সাংস্কৃতিক সংগঠন ‘একাত্তর সাংস্কৃতিক সংঘ’ এই বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নেয়। আয়োজনের মূল আকর্ষণে ছিল গান, নাচ ও নাটকের সমন্বয়ে আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে বুটেক্সের প্রতিটি বিভাগ থেকে একটি করে দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ। অন্যদিকে রানারআপ নির্বাচিত হয় ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগ। বিজয়ী দলের হাতে প্রাইজমানি হিসেবে তুলে দেওয়া হয় ২০ হাজার টাকা। আয়োজনে মূল বিচারকের দায়িত্বে ছিলেন বিশিষ্ট অভিনেতা ও পরিচালক আল মামুন এবং ঢাকা…

আরও পড়ুন

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মুখে জীবনযাত্রার ব্যয় সামলাতে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি মেনে নেওয়া না হলে আগামী ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন পোশাক শ্রমিক নেতারা। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুর চৌরাস্তার সাগর সৈকত কনভেনশন হলে ‘গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও শ্রমিক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। এ দিন বিকেল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে শত শত শ্রমিক ব্যানার-ফেস্টুন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে জমায়েত হন। সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং লাগামহীন জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত…

আরও পড়ুন

বিশেষ প্রতিবেদন: বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থার ঝুঁকি কমাতে নিজেদের ক্রয়কৌশল ও উৎপাদন পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। এর জের ধরে তৈরি পোশাকের বৈশ্বিক বাজার থেকে কার্যাদেশ (অর্ডার) অন্যান্য দেশে স্থানান্তরের এক নতুন প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানিকারকরা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একাধিক বড় ক্রেতা প্রতিষ্ঠান এখন ভারতসহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে অর্ডার বাড়াতে শুরু করেছে। খাত সংশ্লিষ্টদের মতে, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধা কমে যাওয়ার আশঙ্কা, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি, ইইউ বাজারে ভিয়েতনামের বিশেষ বাণিজ্য সুবিধা এবং দেশে ক্রমাগত জ্বালানি ও উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার বিষয়গুলো বিদেশি ক্রেতাদের…

আরও পড়ুন

বিশেষ সমীক্ষা: দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে চার মিলিয়নেরও বেশি শ্রমিক কর্মরত এবং মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে। কিন্তু আন্তর্জাতিক বাজার বা বৈদেশিক বাণিজ্য নীতিতে হুট করে কোনো পরিবর্তন এলে তার পুরো প্রভাব সরাসরি পড়ে দেশের অর্থনীতির ওপর। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, আকস্মিক বড় কোনো সংকট বা বাণিজ্যনীতির পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের পোশাকখাত এখনো আশানুরূপ প্রস্তুতি নিতে পারেনি। চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের ওপর ট্রাম্প প্রশাসন এক তরফাভাবে ৩৭ শতাংশ ‘পারস্পরিক’ শুল্ক আরোপের ঘোষণা দেয়। আগে এই শুল্কের গড় হার ছিল ১৫.৭ শতাংশ। বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় এক-পঞ্চমাংশ…

আরও পড়ুন

গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “ফেব্রিক লাইব্রেরি উদ্বোধন ও ট্রেনিং সেশন”। জিটেক ক্যারিয়ার ক্লাবের (GTEC Career Club) পৃষ্ঠপোষকতায় কলেজ প্রাঙ্গণে এই বিশেষ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের মাননীয় অধ্যক্ষ প্রকৌশলী নয়ন চন্দ্র ঘোষ স্যার । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন টেক্সটাইল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং নেক্সট লিমিটেড, লি অ্যান্ড ফাং ও কেনপার্কের সাবেক ফ্যাব্রিক টেকনোলজিস্ট মো. জাকারিয়া আলম জিকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনলাইন টেক্সটাইল স্কুলের টেকনিক্যাল স্পেশালিস্ট ও নাইটেক্সের সাবেক মেটেরিয়াল সোর্সিং অ্যান্ড ইনোভেশন টিম লিডার মো. সাফায়েত ইসলাম এবং সাউথ ইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের (ইন্টারস্টাফ…

আরও পড়ুন