- ‘মাস্টারিং দ্য আর্ট অব প্রেজেন্টেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ১২-১৪ নভেম্বর আয়োজিত হবে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
- ন্যূনতম ৩০ হাজার টাকা বেতদের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ
- হ্যামস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- পোশাক রপ্তানিতে ৬.১ শতাংশ প্রবৃদ্ধি, প্রথম তিন মাসে আয় ১০৫৮ কোটি ডলার
- জেটিআই ছাত্র হোস্টেলে মিনি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
- বাংলাদেশে এলপিপির এলসি চুক্তি ৭৫০ মিলিয়ন ডলারে উন্নীত
- আইএসইউতে ‘দ্য ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬’ অনুষ্ঠিত
Author: মিরর ডেস্ক
বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে নিজেদের অবস্থান হারিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন দ্বিতীয় স্থান ধরে রাখলেও চীন ও ভিয়েতনামের পেছনে পড়ে বর্তমানে তৃতীয় স্থানে নেমে এসেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে আমদানি বাড়লেও তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ধারাবাহিকভাবে কমছে।ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অঙ্গপ্রতিষ্ঠান ‘অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল’ (অটেক্সা)-এর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। অটেক্সার প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬ বছরের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৫৩৯ কোটি ৩৪ লাখ (৫.৩৯ বিলিয়ন) মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৪.৪৩ শতাংশ কম।একই সময়ে চীনের পোশাক রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৬৩ কোটি ৭…
তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন নতুন করে নির্ধারণ করতে নিম্নতম মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অক্টোবর মাসের মধ্যেই এই বোর্ড গঠন করা হতে পারে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সম্প্রতি সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রমসচিব মো. আবদুর রহমান তরফদার এবং পোশাকশিল্প মালিকদের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ-এর সভাপতির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই মজুরি বোর্ড পুনর্গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়। শ্রমসচিব মো. আবদুর রহমান তরফদার জানান, মজুরি বোর্ড গঠনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষ থেকে প্রতিনিধিদের নাম চাওয়া হবে। নাম পাওয়ার পরপরই প্রজ্ঞাপন জারি করে চলতি…
রপ্তানি পণ্য খালাসে ব্যাংক গ্যারান্টি-সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক প্রজ্ঞাপনকে কেন্দ্র করে তৈরি পোশাক ও বস্ত্র খাতে উদ্বেগ দেখা দিয়েছে। প্রজ্ঞাপনটি স্থগিত করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। একইসঙ্গে অনিয়মে জড়িত নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুরো খাতকে যেন দায়ী করা না হয়, সে বিষয়েও জোর দিয়েছেন তারা। জাতীয় স্বার্থে তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রধান তিন সংগঠন—বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BGMEA), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (BTMEA)—ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। প্রজ্ঞাপন স্থগিতের দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বৈঠকের সিদ্ধান্তের…
ব্লুচিজের ক্যানভাসে লাক্সের সুবাস: যৌথ উদ্যোগে এল ‘গার্ডেন অব ওয়ান্ডার্স’বডি কেয়ার, মনমাতানো সুবাস আর ফ্যাশনের এক অপূর্ব মেলবন্ধনে ‘গার্ডেন অব ওয়ান্ডার্স’ নামে একটি বিশেষ লিমিটেড-এডিশন কালেকশন উন্মোচন করেছে দেশীয় জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। আন্তর্জাতিক বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ড লাক্সের চারটি সুনির্দিষ্ট সুবাসকে ফ্যাশনের ক্যানভাসে ফুটিয়ে তুলতে ইউনিলিভারের এই ব্র্যান্ডটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্লুচিজ।এই প্রথমবার লাক্স বডি ওয়াশের চারটি বৈচিত্র্যময় সুবাসকে কেন্দ্র করে চার ধরনের ফ্যাশন মিউজ (প্রেরণা) তৈরি করেছে ব্লুচিজ। প্রতিটি সুবাসের ধরন, রং, টেক্সচার ও পোশাকের কাটিংয়ের ওপর ভিত্তি করে কালেকশনগুলো সাজানো হয়েছে। কেবল সুবাসের প্রতিচ্ছবি নয়, বরং প্রতিটি সুবাসকে এক একজন স্বতন্ত্র নারী চরিত্রের ভিজ্যুয়াল আইডেন্টিটি হিসেবে…
ইউক্রেন যুদ্ধের প্রভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক ব্যাংকিং জটিলতা ও পরিবহন সংকটের কারণে রাশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। একসময় যে সম্ভাবনাময় বাজারে বছরে এক বিলিয়ন ডলার অর্জনের লক্ষ্য ছিল, সেখানে এখন অর্থ না পাওয়ার ঝুঁকি ও বাড়তি খরচের কারণে লেনদেন থমকে গেছে। বাংলাদেশ থেকে রাশিয়ায় পাঠানো পণ্যের সিংহভাগই তৈরি পোশাক। ২০১১ সালে তুরস্ক বাংলাদেশি পোশাকের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার পর স্থানীয় রপ্তানিকারকেরা সরাসরি রাশিয়ার উদীয়মান বাজারে মনোযোগী হন। কিন্তু ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পূর্বে ২০২০-২১ অর্থবছরে রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি ছিল ৬৬৫.৩১ মিলিয়ন ডলার এবং…
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ সময় বস্ত্র ও টেক্সটাইল খাতের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও সংকট নিরসনে জাতীয় সংসদে কথা বলার পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছে জামায়াত। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।তিনি জানান, বিটিএমএ নেতৃবৃন্দ পোশাক ও বস্ত্র খাতের বেশ কিছু মৌলিক সমস্যা তুলে ধরেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—রপ্তানি প্রণোদনা, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, স্বল্পোন্নত দেশ…
রাজধানীর মিরপুরে বকেয়া বেতন পেয়ে কেনাকাটা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারানো গার্মেন্টসকর্মী সায়মন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে চোরাই মোবাইল কেনার দায়ে সুজন নামের এক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেমৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ইউসুফ, ইকবাল খাঁ এবং মেহেদী হাসান। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে, কারাদণ্ডপ্রাপ্ত আসামি সুজন বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রায় দেওয়ার সময় পর্যবেক্ষণে আদালত জানান, দিন দিন ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং ছিনতাই শেষে…
একদিকে ব্যস্ত শ্রমিকেরা, অন্যদিকে উৎপাদনের হিসাব নিয়ে চলছে নানা ব্যস্ততা। এই কর্মচঞ্চল পরিবেশ বাংলাদেশের শিল্পায়নের একটি পরিচিত ছবি। আর এই ছবির পেছনে আছেন অসংখ্য উদ্যোক্তা। তাঁদের কেউ গড়ে তুলছেন শিল্প, কেউ তৈরি করছেন কর্মসংস্থান, আবার কেউ নতুন সম্ভাবনার দরজা খুলছেন। ড. মো. আব্দুল আহাদ আকিল তাঁদেরই একজন। তাঁর উদ্যোক্তা-জীবনের শুরুটা হয়েছিল টেক্সটাইল শিল্পকে ঘিরে। সময়ের সঙ্গে সেই পরিসর বড় হয়েছে। সুতা উৎপাদন থেকে ফ্যাশন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, গৃহস্থালি পণ্য, ক্রীড়া ও অন্যান্য বিনিয়োগে ছড়িয়েছে তাঁর ব্যবসায়িক সম্পৃক্ততা। ড. আকিলের উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল শৈশবেই। পারিবারিক ব্যবসার পরিবেশ সেই আগ্রহকে আরও শক্ত ভিত্তি দেয়। তাঁর বাবা মো. আব্দুল বাতেন টেক্সটাইল ও…
স্টাফ রিপোর্টার: বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণ রোধে এবং পোশাক খাতের বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে এক অনন্য সাফল্য অর্জন করেছেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এআইউএসটি) টেক্সটাইল প্রকৌশল বিভাগের একদল তরুণ গবেষক। কারখানা থেকে ফেলে দেওয়া কাপড়ের টুকরো, কাঠের গুঁড়ো ও ইটিপির বর্জ্য ব্যবহার করে তারা তৈরি করেছেন সম্পূর্ণ পরিবেশবান্ধব ‘কম্পোজিট বোতাম’। বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ ফয়জুর রহমানের তত্ত্বাবধানে গবেষণাটি পরিচালনা করেন মুকলাছুর রহমান, রুবাইয়াত ফারদিন রূপম এবং গাজী নাফিজুর ইসলাম তন্ময়। গবেষণায় দেখা যায়, পোশাক খাতের সুতি নিট কাপড়ের কাটিং বর্জ্য, ফার্নিচার কারখানার কাঠের গুঁড়ো এবং ইটিপির বায়োলজিক্যাল স্লাজ বা বর্জ্য একত্র করে হ্যান্ড লে-আপ পদ্ধতিতে শক্তিশালী…
রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্স মিলনায়তনে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগের ৪৫তম ব্যাচের গ্র্যাজুয়েশন ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ অক্টোবর) ‘True Reflection: Our Journey’ প্রতিপাদ্যে জমকালো এ আয়োজন অনুষ্ঠিত হয়। ফ্যাশন শোতে ৪৫তম ব্যাচের শিক্ষার্থীরা সমকালীন ফ্যাশনের বৈচিত্র্যময় পোশাক ও নকশা নিয়ে আকর্ষণীয় রানওয়ে প্রেজেন্টেশন পরিবেশন করেন। চার বছরের একাডেমিক শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান, গবেষণা, সৃজনশীলতা ও কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে তাঁরা তাঁদের চূড়ান্ত ডিজাইন, ফ্যাশন কালেকশন ও পোর্টফোলিও উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (BGMEA) সভাপতি মাহমুদ হাসান খান। শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.…

