ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ সেশনের নির্বাচনে টেক্সটাইল ডিভিশনে এ্যাব মনোনীত প্যানেল থেকে দুইজন বাদে সকল প্রার্থী জয়লাভ করেছেন।নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এস. এম. মোমিনুল আলম (ডালিম)।

ভাইস-চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার এ. কে. এম. মহসিন আহমেদ, সেক্রেটারি পদে ইঞ্জিনিয়ার মো. সাজেদুল হক শালুক জয় লাভ করেছেন।

সদস্য পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাসেল আহমদ, ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. আরফান আলী পিকে, ইঞ্জিনিয়ার মো. ফারুকুল ইসলাম জনি, ইঞ্জিনিয়ার মো. নায়েব উল ইসলাম (অনুপম), ইঞ্জিনিয়ার মো. জাহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার ওসামা বিন মোস্তফা, ইঞ্জিনিয়ার মো. রিফাত-উল-আজিজ, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম চৌধুরী (নাশিদ), ইঞ্জিনিয়ার কে. এম. আলাওল কবীর, ইঞ্জিনিয়ার মো. তরিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার শোভন সাহা জয় লাভ করেন।

উল্লেখ্য, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের পাশাপাশি লোকাল কাউন্সিল মেম্বার পদেও জয় লাভ করেছেন ইঞ্জিনিয়ার মো. আরফান আলী পিকে ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম।

অন্যদিকে সেন্ট্রাল কাউন্সিলে মেম্বার পদে জয়ী হয়েছেন ইঞ্জি. মোঃ সাঈদুর রহমান (সাঈদ) ও বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মো. জুলহাস উদ্দীন। পাশাপাশি হেডকোয়ার্টার থেকে ভাইস প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট) নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মাহিউদ্দিন আহমেদ সেলিম।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com