দেশের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতিতে সাপ্লাই চেইন ব্যবস্থাপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতের বাস্তব কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে শিক্ষা সফর সম্পন্ন করেছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (এসসিএম) বিভাগের শিক্ষার্থীরা।

​সম্প্রতি আয়োজিত এই সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. সন্তু কুমার ঘোষ।​

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা ফুটওয়্যার প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক (সিইও) এবং বিশ্ববিদ্যালয়টির এমবিএ ইন এসসিএম প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থী মো. জাকির হোসেন।

​আয়োজকরা জানান, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিল্পখাতের বাস্তব চিত্র শিক্ষার্থীদের সামনে তুলে ধরাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কর্পোরেট যোগাযোগ বৃদ্ধি, শিল্পখাত সম্পর্কে জানার আগ্রহ এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি আরও সুদৃঢ় হয়েছে।​

শিক্ষা সফরটির সার্বিক সহযোগিতা ও স্পন্সর হিসেবে যুক্ত ছিল ইউনাইটেড ফাস্টট্র্যাক লজিস্টিক, ইউচা! (Youcha!), এম.এন. আমিন নিটিং অ্যান্ড সুইং, সুইলস (SWILS) এবং পিডিসিএ (PDCA)।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com