তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ সম্মেলনে (COP31) আন্তর্জাতিক টেকসই বিল্ডিং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বমঞ্চে বিশেষ গৌরব অর্জন করেছে হ্যামস গারমেন্টস। টেকসই ভবন নির্মাণ ও শক্তি সাশ্রয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা অর্জন করেছে ‘হ্যামস গার্মেন্টস লিমিটেড’ (HAMS Garments Limited)।
প্রতিষ্ঠানটি ‘CAPEX Performance Pathway (Renovated Building)’ বা সংস্কারকৃত ভবন ক্যাটাগরিতে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) তুরস্কের আন্তালিয়া এক্সপো সেন্টারের ব্লু জোনের স্পেশাল ইভেন্টস রুম-৩ এ এই আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজিত হয়।
গ্লোবাল অ্যালায়েন্স ফর বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশন (GlobalABC), জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতের এই আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের এই অর্জন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ও শক্তি সাশ্রয়ে আমাদের ক্রমবর্ধমান সক্ষমতাকেই বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।


