ঢাকাতৈরি পোশাক খাতে প্রতি তিন থেকে পাঁচ বছর পরপর নতুন মজুরি বোর্ড গঠনের প্রথা বিলুপ্ত করার প্রস্তাব দিতে যাচ্ছেন কারখানা মালিকরা। শ্রমিক অসন্তোষ ও ভাঙচুরের মতো সহিংস পরিস্থিতি এড়াতে তাঁরা চান, প্রতি বছর একটি নির্দিষ্ট ফর্মুলার ভিত্তিতে শ্রমিকদের বেতন স্বয়ংক্রিয়ভাবে বাড়ুক। আগামী ২৩ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের পরবর্তী বৈঠকে নতুন মজুরির প্রস্তাবের পাশাপাশি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বার্ষিক ইনক্রিমেন্টের এই আনুষ্ঠানিক প্রস্তাব তুলে ধরবেন শিল্প নেতারা।

পোশাক মালিকদের শীর্ষ দুই সংগঠন—বিজিএমইএ এবং বিকেএমইএ সূত্রে জানা গেছে, ভবিষ্যতে মজুরি বোর্ড প্রথা বাদ দেওয়ার বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। প্রস্তাবিত মডেলে দেশের মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং একটি পরিবারের চিকিৎসা ও শিক্ষা খরচ বিবেচনায় নিয়ে প্রতি বছর বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হবে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, চলতি বছরের নতুন মজুরি আগামী ডিসেম্বর থেকেই কার্যকর হবে। তবে ভবিষ্যতে মজুরি নির্ধারণ নিয়ে অস্থিরতা এড়াতে শ্রমিক ফেডারেশন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সরকারের কাছে স্থায়ী ফর্মুলার প্রস্তাব দেওয়া হবে।

একই সুরে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, প্রতিবার মজুরি বোর্ডের দাবিতে আন্দোলন ও কারখানায় ভাঙচুরের কারণে উৎপাদন ব্যাহত হয়। একটি স্থায়ী ইনক্রিমেন্ট ফর্মুলা তৈরি করে শ্রম আইন সংশোধন করা গেলে শ্রমিকরা যেমন প্রতি বছর বেতন বৃদ্ধির নিশ্চিত ধারণা পাবেন, তেমনি মালিকরাও উৎপাদন খরচের আগাম হিসাব করে বিদেশি ক্রেতাদের সঙ্গে দরদাম করতে পারবেন।

শিল্পাঞ্চলে অস্থিরতা ও কারখানা বন্ধন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবিতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে গাজীপুর, আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মবিরতি, সড়ক অবরোধ ও ভাঙচুর চলছে। টানা কর্মবিরতির কারণে অনেক মালিক বাধ্য হয়ে শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, বেতন নেই’ ভিত্তিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন।

দুদিন পরিস্থিতি শান্ত থাকার পর গত মঙ্গলবার সাভার-আশুলিয়ায় শ্রমিকরা ফের সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

সরকারি পে-কমিশনের আদলে প্রস্তাবমালিকপক্ষের এই প্রস্তাবটি মূলত ২০১৫ সালে ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশনের সুপারিশের অনুরূপ। ওই কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য নির্দিষ্ট সময় পরপর পে-কমিশন গঠন না করে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও মূল্যস্ফীতি অনুযায়ী তা সমন্বয়ের পরামর্শ দিয়েছিল।

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ২০২৪ সালে ৫ শতাংশ এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় ১০ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়া হয়। এরপর বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নিয়ে সরকারি কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪০ শতাংশ বাড়িয়ে নতুন কাঠামো বাস্তবায়ন শুরু করেছে।মজুরি প্রস্তাবে বড় ব্যবধান ও অতীত ইতিহাসবর্তমানে ২০২৩ সালের কাঠামো অনুযায়ী পোশাক শ্রমিকরা প্রতি বছর নির্দিষ্ট ৫ শতাংশ ইনক্রিমেন্ট পান।

আসন্ন বোর্ডে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করলেও, স্থগিত হওয়া ১৬ নভেম্বরের বৈঠকের পর আগামী ২৩ নভেম্বর মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেবে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, মালিকপক্ষের প্রস্তাবিত বৃদ্ধির হার ২০২৩ সালের (৫৬ শতাংশ বৃদ্ধি) তুলনায় কম হতে পারে

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com