EMMTEX SLN Textile Industry Advertisement Banner

জাতীয়তাবাদী ছাত্রদল, বুটেক্স (তৎকালীন কলেজ অব টেক্সটাইল টেকনোলজি) শাখার সাবেক সভাপতি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সহ-সভাপতি, আইটিইটির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং নিট এশিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইঞ্জি. মো. সাইফুল ইসলাম (শাহিন)-কে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।

টেক্সটাইল খাতের একজন পরিচিত সংগঠক ও পেশাজীবী হিসেবে তাঁর এ মনোনয়নকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পরিবারের জন্য একটি গর্বের অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্ব ও মর্যাদা আরও সুদৃঢ় হবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com