রাজধানীর উত্তরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ম্যাক্রোটেক্স-আইটিইটি ইনডোর টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) বাংলাদেশের কার্যালয়ে টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

প্রতিযোগিতার ইনাগুরেশন সিরেমনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি প্রকৌশলী আব্দুস সোবহান, সিআইপি। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন টুর্নামেন্টের প্রধান স্পনসর ম্যাক্রোটেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শামিম-উর-রহমান।

আইটিইটির সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও ধন্যবাদ বক্তব্য দেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী সুমায়েল মোহাম্মদ মল্লিক।

টুর্নামেন্টটি সার্বিক তত্ত্বাবধান করছেন আইটিইটির মহাসচিব প্রকৌশলী এ. এস. এম. হাফিজুর রহমান নিক্সন। আয়োজক উপকমিটিতে কনভেনর হিসেবে রয়েছেন প্রকৌশলী মোহাম্মদ শাহিনুল হক, সদস্য সচিব হিসেবে প্রকৌশলী এ. এস. এম. আসিক ইস্তিয়াক (লিখন) এবং যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন।

সংগঠনের সদস্যদের মধ্যে পেশাগত দূরত্বের বাইরে এসে সৌহার্দ্য, পারস্পরিক মেলবন্ধন ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতাটির মাধ্যমে প্রকৌশলীদের মধ্যে আন্তঃসম্পর্ক ও ভাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com