আসন্ন দ্য ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর ১৫তম কাউন্সিল ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম সমর্থিত ‘এনায়েত-সুমায়েল-নিক্সন’ পরিষদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে ।
সভাপতি পদপ্রার্থী প্রকৌশলী মোঃ এনায়েত হোসেন নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার স্বার্থে আইটিইটি-এর অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিবের পদ থেকে ইস্তফা প্রদান করেন। প্যানেলের অপর দুই শীর্ষ নেতার মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে প্রকৌশলী সুমায়েল মোহাম্মদ মল্লিক এবং মহাসচিব পদে প্রকৌশলী এ.এস.এম হাফিজুর রহমান নিক্সন প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
ঘোষিত এই প্যানেলে সহ-সভাপতি পদে লড়ছেন তিন জন প্রার্থী। তারা হলেন— প্রকৌশলী মোহাম্মদ শাহিনুল হক , প্রকৌশলী মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ এবং প্রকৌশলী মোঃ আব্দুস সালাম । এছাড়া যুগ্ম মহাসচিব পদে প্রকৌশলী রেজাউল করিম রেজা ও প্রকৌশলী মোঃ সাজেদুল হক শালুক (এলএম-৪৫৭) এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌশলী মোহাঃ মইদুল ইসলাম মঈদ প্রতিদ্বন্দ্বিতা করছেন । কোষাধ্যক্ষ পদে লড়ছেন প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান আনিস ।
প্যানেলের অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন , সহ শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে প্রকৌশলী তাসবিদুল ইসলাম দিপু , প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রকৌশলী চন্দ্র শেখর দাস এবং সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল মামুন মনোনীত হয়েছেন । ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে প্রকৌশলী এ.এস.এম আসিক ইসতিয়াক লিখন এবং সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন লড়ছেন ।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম , নিয়োগ ও বিনিয়োগ বিষয়ক সম্পাদক পদে প্রকৌশলী মোঃ আরিফুর রহমান খান জিসান , সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রকৌশলী মোঃ আরফান আলী প্রামানিক , সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রকৌশলী মোঃ মাহমুদুল ইসলাম সাদ্দাম এবং দপ্তর সম্পাদক পদে প্রকৌশলী মোঃ ফারুকুল ইসলাম জনি প্রতিদ্বন্দ্বিতা করছেন । নারী প্রকৌশলীদের প্রতিনিধিত্ব করতে মহিলা বিষয়ক সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী পৃথ্বিলা কামাল।
এছাড়া প্যানেলের নির্বাহী সদস্য পদের ৫টি আসনের জন্য লড়ছেন— প্রকৌশলী মোঃ খালিদুল ইসলাম মিথুন, প্রকৌশলী মোঃ শরীফুল আমিন , প্রকৌশলী মুহাম্মদ উল্লাহ-আল-ফেসানী-বাহার , প্রকৌশলী মোঃ সাইদুর রহমান রবিন এবং প্রকৌশলী মঞ্জুস সাত্তার মোঃ রাসেল ।য়মতান্ত্রিকভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সাধারণ ভোটার ও প্রার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। প্যানেলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সাধারণ সদস্যরা যোগ্য ও দক্ষ নেতৃত্বকে বেছে নিয়ে সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রমকে আরও বেগবান করবেন।


