- আজ আন্তর্জাতিক সমমুজুরী দিবস, কেনো অসম নারীর মজুরি
- জ্বালানি সমস্যায় এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি
- বন্ধ ২ টেক্সটাইল মিল চালুর চুক্তি অনুমোদন
- জ্বালানি সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার ক্রয়াদেশ বাতিল
- আগস্টে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- জেটিইসি ডিবেট ক্লাবের উদ্যোগে স্পিকইজি ১.০ অনুষ্ঠিত
- ডেঙ্গুতে মারা গেলেন বুটেক্স কর্মচারী রশিদ হাসান রাজু
- পোশাক খাতে অটোমেশন বাড়াতে ডিইপিজেডে স্মার্ট ওয়্যারহাউস চালু
Author: মিরর নিউজ
রাশিয়ার এক ক্রেতা প্রতিষ্ঠানের প্রায় ৪০ মিলিয়ন ডলার (চার কোটি ডলার) বকেয়া বিল পরিশোধ না করে বাংলাদেশে নতুন সব ধরনের পোশাকের ক্রয়াদেশ (অর্ডার) স্থগিত করেছে পোল্যান্ডের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘এলপিপি’। একই সঙ্গে স্থানীয় সরবরাহকারীদের নতুন কোনো পণ্য তৈরির নকশা পাঠানোও বন্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।রপ্তানিকারকদের দায়ের করা আইনি প্রক্রিয়া থেকে নিজেদের বাঁচাতে এবং ব্যবসায়িক চাপ তৈরি করতে পোলিশ এই পোশাক জায়ান্ট এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা। বিবাদের নেপথ্যে ১৮ মাসের বকেয়া ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৈরি পোশাক খাত সূত্রে জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সরাসরি ব্যবসা পরিচালনায় আইনি জটিলতা তৈরি হলে এলপিপি ‘এফইএস রিটেইল’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে…
দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব (সেক্রেটারি জেনারেল) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম। সামরিক নেতৃত্ব, শিক্ষাক্ষেত্র ও আন্তর্জাতিক কূটনীতিতে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ ড. সাহেদুল ইসলাম পূর্বে ওয়াশিংটন ডিসিতে ডিফেন্স অ্যাটাচে হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘লিজিওন অব মেরিট’ সম্মাননায় ভূষিত হন। শিক্ষাজীবনে অসামান্য কৃতিত্বের অধিকারী ড. সাহেদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ের ওপর পিএইচডি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও এমবিএ এবং ভারতের ওসমানীয়া বিশ্ববিদ্যালয়…
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি বিভ্রাটের কারণে জাতীয় গ্রিডে রি-গ্যাসিফাইড এলএনজি (আরএলএনজি) সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। দৈনিক প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকাগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সংস্থাটি জানায়, মহেশখালীর টার্মিনালে হঠাৎ প্রযুক্তিগত জটিলতা তৈরি হওয়ায় জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ফলে তিতাসের অধীনস্থ এলাকাগুলোর বাসাবাড়ি, শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও বাণিজ্যিক গ্রাহকরা তীব্র স্বল্পচাপের মুখোমুখি হচ্ছেন।বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, কারিগরি সমস্যার দ্রুত সমাধান করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি পুরোপুরি…
দেশজুড়ে চলমান তীব্র গ্যাস সংকটের কারণে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক, টেক্সটাইল, ডাইং ও ফিনিশিং শিল্প মারাত্মক উৎপাদন সংকটে পড়েছে। শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় প্রয়োজনীয় গ্যাসচাপ না থাকায় উৎপাদন স্বাভাবিক রাখা যাচ্ছে না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আদেশ (এক্সপোর্ট অর্ডার) সরবরাহ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শিল্প উদ্যোক্তারা জানান, গ্যাসের স্বল্পচাপের কারণে বয়লার, জেনারেটর ও উৎপাদন যন্ত্রপাতি পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না। অনেক কারখানার উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে। এতে একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে সময়মতো পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখাও কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে সংকট সবচেয়ে…
বাংলাদেশ অ্যাপারেলস জেনারেল ম্যানেজার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেয় স্টোর, ওয়্যারহাউস, ইনভেন্টরি, লজিস্টিকস ও সাপ্লাই চেইন পেশাজীবীদের সংগঠন SWILS। অনুষ্ঠানে দেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং আধুনিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিজিএমইএর সভাপতি, তৈরি পোশাক শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, শীর্ষ নির্বাহী এবং সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের একপর্যায়ে স্বিলসের প্রতিনিধিরা বাগমার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ. পারভেজ লাবু-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় দুই সংগঠনের মধ্যে পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা…
বাংলাদেশ প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিএএমইএ) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে একযোগে ভোট গ্রহণ চলবে। ঢাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল-৫ এবং চট্টগ্রামে দক্ষিণ খুলশীর বিজিএমইএ ভবনে এই ভোট নেওয়া হবে। এবারের নির্বাচনে সভাপতি পদের প্রধান আকর্ষণ দুজন প্রার্থীর লড়াই। ঐক্য পরিষদের প্যানেল লিডার ও আদজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ারের মুখোমুখি হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ব্রিটানিয়া লেবেল বিডি লিমিটেডের জামিল আহমেদ।ইতিমধ্যেই সংগঠনটির ৬ জন সহসভাপতি এবং ১৫ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহসভাপতিরা হলেন—সিনিয়র…
গাজীপুরে মার্চ মাসের আংশিক বেতন দিয়ে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়া এবং পরিচয়পত্র (আইডি কার্ড) আটকে রেখে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে দুটি তৈরি পোশাক কারখানায় অসন্তোষ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার নগরীর কড্ডা নাওজোর এলাকার ‘এপিএস হোল্ডিং লিমিটেড’ এবং সদর উপজেলার মণিপুর এলাকার ‘রোজ ভ্যালি ফ্যাশন লিমিটেড’ নামের দুটি কারখানায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে। সাদা কাগজে স্বাক্ষর ও আইডি কার্ড জব্দের প্রতিবাদ এপিএস হোল্ডিং লিমিটেড কারখানার শ্রমিক ও কারখানা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মরত আছেন। এদের মধ্যে যাদের চাকরির বয়স এক বছরের কম, এমন সাড়ে তিন শতাধিক শ্রমিককে…
বাধ্যতামূলক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাংলাদেশে নতুন করে ১০ শতাংশ শুল্কারোপ করলো যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ জুলাই) থেকে কার্যকর হওয়া এই নতুন নীতিতে দেশভেদে পণ্যের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক যুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল রেজিস্টার’-এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটির মোট আমদানির প্রায় ৯৯.৪ শতাংশ পণ্য সরাসরি প্রভাবিত হবে। নতুন এই নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, শ্রীলঙ্কাসহ ১৭টি দেশের রপ্তানি পণ্যে ১০ শতাংশ হারে শুল্ক প্রযোজ্য হবে। অন্যদিকে চীনসহ বাকি ৩৮টি দেশের জন্য এই…
চট্টগ্রামে আর্থিক ও অবকাঠামোগত সংকটে বন্ধ হয়ে যাওয়া বিজিএমইএ তালিকাভুক্ত ২১টি তৈরি পোশাক কারখানা পুনরায় চালু করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই সংকট উত্তরণে বন্ধ বা বেসরকারীকরণ প্রক্রিয়ায় থাকা সরকারি শিল্প-কারখানার অব্যবহৃত ও লিজকৃত জমিতে ‘মাল্টি-ফ্যাক্টরি হাব’ গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।বিজিএমইএর তথ্য অনুযায়ী, কাঁচামালের মূল্যবৃদ্ধি, চলতি মূলধনের ঘাটতি, ব্যাংকঋণ জটিলতা, নেতিবাচক সিআইবি রিপোর্ট এবং আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতার কারণে চট্টগ্রাম অঞ্চলের এই ২১টি কারখানা বন্ধ হয়ে পড়ে। বর্তমানে এসব প্রতিষ্ঠানের বকেয়া বা খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৫৫০ কোটি টাকা, যা মোট ১ হাজার ৫২৫ কোটি টাকা ঋণের একটি অংশ (ইতিমধ্যে ৯৭৬ কোটি টাকা পরিশোধ করা…
দেশের বস্ত্রখাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত ও দ্রুত সমাধানের লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গঠিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ প্রতিবেদনের সুপারিশের ওপর ভিত্তি করেই পরবর্তীতে বস্ত্রশিল্পে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করবে সরকার।বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে কমিটি গঠনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে প্রতিনিধি দলটি টেক্সটাইল শিল্পের সার্বিক পরিস্থিতি ও চলমান সংকটগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে।বৈঠক সূত্রে জানা যায়, আলোচনায় শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের…

