ব্লুচিজের ক্যানভাসে লাক্সের সুবাস: যৌথ উদ্যোগে এল ‘গার্ডেন অব ওয়ান্ডার্স’বডি কেয়ার, মনমাতানো সুবাস আর ফ্যাশনের এক অপূর্ব মেলবন্ধনে ‘গার্ডেন অব ওয়ান্ডার্স’ নামে একটি বিশেষ লিমিটেড-এডিশন কালেকশন উন্মোচন করেছে দেশীয় জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। আন্তর্জাতিক বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ড লাক্সের চারটি সুনির্দিষ্ট সুবাসকে ফ্যাশনের ক্যানভাসে ফুটিয়ে তুলতে ইউনিলিভারের এই ব্র্যান্ডটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্লুচিজ।এই প্রথমবার লাক্স বডি ওয়াশের চারটি বৈচিত্র্যময় সুবাসকে কেন্দ্র করে চার ধরনের ফ্যাশন মিউজ (প্রেরণা) তৈরি করেছে ব্লুচিজ। প্রতিটি সুবাসের ধরন, রং, টেক্সচার ও পোশাকের কাটিংয়ের ওপর ভিত্তি করে কালেকশনগুলো সাজানো হয়েছে। কেবল সুবাসের প্রতিচ্ছবি নয়, বরং প্রতিটি সুবাসকে এক একজন স্বতন্ত্র নারী চরিত্রের ভিজ্যুয়াল আইডেন্টিটি হিসেবে উপস্থাপন করেছে ব্লুচিজ।ফ্যাশন ব্র্যান্ডটির ডিজাইন টিম জানায়, ‘গার্ডেন অব ওয়ান্ডার্স’ মূলত দুটি সৃজনশীল ভাবনার চমৎকার মেলবন্ধন। এতে লাক্সের সেন্সরি অভিজ্ঞতা ও সুবাস ব্লুচিজের আধুনিক ভিজ্যুয়াল ও নান্দনিক স্টাইলিংয়ের মাধ্যমে রূপ পেয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিত্যদিনের বডি কেয়ার কীভাবে ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম হতে পারে, তাই উঠে এসেছে এই কালেকশনে। ফ্যাশন ও বিউটি প্রেমীদের জন্য ব্লুচিজের আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে ‘লাক্স এক্স ব্লুচিজ’ লিমিটেড-এডিশন কালেকশনটি একচেটিয়াভাবে পাওয়া যাচ্ছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com