দেশের অন্যতম টেক্সটাইল ডাইস্টাফস ও অক্সিলিয়ারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এন. এম. ট্রেড গ্রুপ’-এর অঙ্গ প্রতিষ্ঠান ‘এন. এম. টেক্সটাইলস কর্পোরেশন’ ২০২৬ সালের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকা কর্মস্থলের জন্য তরুণ ও কর্মঠ জনবল খুঁজছে।
গত ২৪ জুন প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে পৃথক ৩টি পদে সরাসরি জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম
ম্যানেজার (সেলস অ্যান্ড টেকনিক্যাল):
পদ সংখ্যা ১টি। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। টেক্সটাইল প্রসেসিং ইউনিটে সেলস ও টেকনিক্যাল/প্রোডাকশন বিভাগে ৪ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষ।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস অ্যান্ড টেকনিক্যাল):
পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষ।
সাপ্লাই চেইন (এক্সিকিউটিভ) – কালার মার্ট বাংলাদেশ:
পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি পাস। ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের পাশাপাশি যোগ্য ফ্রেশারদেরও (অভিজ্ঞতাহীন) আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। আবেদনকারীর বয়স ৩০ বছরের ঊর্ধ্বে হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষ।
প্রধান দায়িত্বসমূহ:
নির্বাচিত প্রার্থীদের টেক্সটাইল ডাইস্টাফস ও অক্সিলিয়ারিজ বিক্রয় ও প্রক্রিয়াকরণ, নতুন গ্রাহক তৈরি, আঞ্চলিক ব্যবসার সুযোগ চিহ্নিতকরণ, মাসিক বিক্রয় পূর্বাভাস ও পরিকল্পনা প্রণয়ন এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনসহ সেলস ও মার্কেটিংয়ের বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে তাদের জীবনবৃত্তান্ত (সিভি) পাঠানোর অনুরোধ করা হয়েছে। প্রার্থীরা ইমেইলের মাধ্যমে (nmgroup.acc@gmail.com অথবা info@nmgroup-bd.com) তাদের আবেদন পাঠাতে পারবেন।এছাড়া সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে ‘এন. এম. ট্রেড গ্রুপ, কর্পোরেট অফিস: হাউস-৩৪ (২য় তলা), রোড-২০, সেক্টর-১১, উত্তরা, ঢাকা-১২৩০’ এই ঠিকানায় সিভি পৌঁছানো যাবে।


