EMMTEX SLN Textile Industry Advertisement Banner

চট্টগ্রামে টেকসই বস্ত্র উৎপাদন ও বৈশ্বিক মানদণ্ড নিয়ে অনুষ্ঠিত হয়েছে “সাসটেইনেবিলিটি সামিট ২০২৬ – ওইকো-টেক্স” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। ১৭ মে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বস্ত্র খাতের বিশেষজ্ঞ, শিল্প উদ্যোক্তা, নীতিনির্ধারক এবং উৎপাদন সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের আয়োজন করে হোহেন্সটেইন বাংলাদেশ। সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামরুজ্জামান।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাহারতলী টেক্সটাইল লিমিটেড এর প্রধান পরিচালন কর্মকর্তা মাহবুব আলম, প্যাসিফিক জিন্স লিমিটেড -এর গ্রুপ মহাব্যবস্থাপক (মানবসম্পদ, প্রশাসন ও টেকসই উন্নয়ন) আনোয়ারুল ইসলাম, ইউরোপ ও এশিয়া অঞ্চলের বিক্রয় পরিচালক মার্কাস টিমান এবংএইচভিইজি ফ্যাশন গ্রুপ-এর কান্ট্রি হেড পিটার স্মেটসার্স।

সেমিনারে টেকসই বস্ত্র, পণ্যের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মান অনুসরণ নিয়ে একাধিক কারিগরি উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

“পিফাস — রিভিউ, কারেন্ট ডেভেলপমেন্টস অ্যান্ড আউটলুক” শীর্ষক প্রথম সেশনে বক্তব্য দেন হোহেন্সটেইন ল্যাবরোটেরিস বাংলাদেশ এর সিনিয়র জেনারেল ম্যানেজার জনি ইয়াসমিন কান্তা। তিনি পিফাস সংশ্লিষ্ট নতুন বৈশ্বিক নীতিমালা, ঝুঁকি এবং শিল্পখাতের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

দ্বিতীয় সেশনে “বিল্ডিং সাসটেইনেবল টেক্সটাইলস: দ্য রোল অব স্ট্যান্ডার্ড ১০০, অর্গানিক অ্যান্ড রিসাইকেলড সার্টিফিকেশনস” বিষয়ে উপস্থাপনা করেন ওইকো-টেক্স-এর সিনিয়র ম্যানেজার তানজিউল হক তানভী। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সনদের মাধ্যমে নিরাপদ ও পরিবেশবান্ধব বস্ত্র উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া “ওইকো-টেক্স স্টেপ অ্যান্ড মেড ইন গ্রিন: প্রিপেয়ারিং ইউ ফর ডিপিপি অ্যান্ড আ ট্রান্সপারেন্ট ফিউচার” শীর্ষক তৃতীয় সেশনে বক্তব্য দেন অ্যামিনা সিদ্দিকা। তিনি ডিজিটাল পণ্য পাসপোর্ট, ট্রেসেবিলিটি এবং স্বচ্ছ সরবরাহ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

পুরো অনুষ্ঠানে বৈশ্বিক টেকসই উন্নয়ন মানদণ্ড, আরএসএল ব্যবস্থাপনা, পণ্যের নিরাপত্তা, প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং ওইকো-টেক্স সেবার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, বাংলাদেশের টেকসই ও দায়িত্বশীল বস্ত্রশিল্প গড়ে তুলতে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইসঙ্গে স্বচ্ছ ও পরিবেশবান্ধব সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতেও এ ধরনের আয়োজন সহায়ক হবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com