EMMTEX SLN Textile Industry Advertisement Banner

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান এপেক্স হোল্ডিংস লিমিটেড তাদের চারটি সহযোগী প্রতিষ্ঠানের কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎপাদন কার্যক্রমে অনিশ্চয়তা ও প্রশাসনিক নির্দেশনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এপেক্স ল্যানজারি লিমিটেড, এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস লিমিটেড এবং এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেডের সকল শ্রমিক-কর্মচারীর উপস্থিতি আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কারখানার সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com